শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ

যশোরের কেশবপুরে চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নির্যাতিত ওই দুই কিশোর বিচার চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান (১৫) ও শেখ সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (১৩) গোপালপুর বাজারে সাইফুল্লাহ গাজীর ফার্ণিচারের দোকানে দিন মজুরের কাজ করে দরিদ্র পরিবারের ব্যয় নির্বাহ করে। গত সোমবার গোপালপুর বাজারের তেল পাম্পের পাশে মির্জানগর গ্রামের ইসহাক খাঁর ছেলে মহাসিন খাঁর কাপড়ের দোকান থেকে আনুমানিক ১৮ হাজার টাকা চুরি হয়। ওইদিন দুপুরে মহাসিন খাঁ তাদেরকে তার দোকানে ডেকে নিয়ে যায়। এ সময় দোকান থেকে টাকা চুরির অপবাদ দিয়ে তাদের দু’জনকে ব্যাপক মারধর করে।

অভিযোগের বিষয়ে মহাসিন খাঁ জানান, তার কাপড়ের দোকানে থাকা ড্রয়ার ভেঙ্গে আনুমানিক ১৮ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি ভালুকঘর ফাড়ি পুলিশকে জানালে তারা এসে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদেরকে মারধর করা হয়নি।

এ ব্যাপারে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে ওই দুই কিশোর বিচার চেয়ে অভিযোগ দিয়েছে। অভিযোগ পেয়েই মহাসিন খাঁকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ