বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পার্শ্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, বীর মুত্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা অমল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম নাহিদ,সহকারী আইসিটি গ্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানে উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের হাতে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।

সবশেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের কার্যালয়ে দৃষ্টিনন্দন ব্যানার ও ড্রপ ডাউন ওয়াল ব্যানার প্রদর্শন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা