শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই শতাধিক পরিবার

যশোরের কেশবপুরে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে মানুষের বাড়িতে পানি ঢুকে উপজেলার ভান্ডারখোলা, চুয়াডাঙ্গা, মধ্যকুল ও আলতাপোল গ্রামের দুই শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

পানি নিষ্কাশিত না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তারা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় গৃহবধূদের রান্নাবান্নায়ও পড়তে হয়েছে ভোগান্তিতে। পানির ভেতর কাজকর্ম করতে গিয়ে ইতিমধ্যেই মানুষের হাত পায়ে চুলকানি শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ধারণা করছে, পানিবন্দি এলাকাগুলোতে ডেগুর প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানাগেছে, অপরিকল্পিত মাছের ঘের তৈরীর কারণে পানি নিষ্কাশিত হতে না পারায় পানি বৃদ্ধি পেয়ে মানুষের বাড়ি ঘরে উঠে এসেছে। এ কারণে পানিবন্দি মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। পানিবন্দি ওই এলাকার গৃহবধূ রিমা খাতুন বলেন, পানি তাদের রান্নাঘরে ঢুকে পড়ায় বড় ঘরের বারান্দায় আলো চুলা তৈরি করে রান্না করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা গ্রামের নয়ন অধিকারী বলেন, দীর্ঘ বছর পর আবারও তাদের পানিবন্দি হয়ে পড়তে হয়েছে। পানিতে শাকসবজি, গাছ-গাছালি নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকার ঈদগাহ মাঠ ও এতিমখানার মাঠও পানিতে তলিয়ে রয়েছে। ভুক্তভোগী রজব আলী বলেন, এলাকায় অপরিকল্পিত মাছের ঘের গড়ে ওঠায় বৃষ্টির পানি ঠিকমতো নিষ্কাশিত হতে পারে না।

সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বৃষ্টির পানি বের হতে না পেরে ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, পানিবন্দি এলাকায় ডেগুর পাশাপাশি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, খবর পেয়ে পানিবন্দি এলাকা পরিদর্শন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, যশোর-চুকনগর সড়কের যে স্থান দিয়ে পাইপের মাধ্যমে ওই এলাকার পানি নিষ্কাশিত হতো সেটি আগে থেকেই নষ্ট হয়ে ছিল। দ্রুত ওই স্থানে একটি স্টিলের পাইপ স্থাপন করে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা