শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচল, ঘটছে দুর্ঘটনা

পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। এছাড়া এ সড়কে লোকজন সর্বক্ষন আতংক নিয়েই চলাচল করছে। পুলেরহাট-কুমিরা সড়কে প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও নচিমন, করিমন, আলমসাধু বেপরোয়া গতিতে চলাচল করে। এ সড়কের দুই ধারে রয়েছে অসংখ্যা বসতি বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক হাট-বাজার ও মোড়। এই সড়কটি গ্রাম-গঞ্জের ভিতর দিয়ে বয়ে যাওয়ায় সব সময় পায়ে হেটে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীরা ও গ্রামের বৃদ্ধ নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষ চলাচল করে। ভ্যান, বাইসাইকেল ও ইজিবাইকে করে বহু মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে বের হন। কিন্তু বর্তমানে এ সড়কে চলাচলরত ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও নচিমন, করিমন, আলমসাধুর বেপরোয়া গতি থাকায় মানুষ উন্মুক্ত ভাবে চলাচল করতে পারছে না। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানুষ এ সড়কে উঠলেই যতোটুকু সময় থাকে, সেই সময় টুকু আতংক নিয়েই চলাচল করে।

এ সড়কের সবচেয়ে বড় ও প্রাচীনতম বাজার হচ্ছে, রাজগঞ্জ বাজার। এ বাজারে সব সময় প্রচুর মানুষের সমাগম থাকে। এ বাজারের উপর দিয়েও উল্লেখিত যানবহনগুলো ঝড়ের গতিবেগে পার হয়।

রাজগঞ্জ বাজারের অর্থাৎ উল্লেখিত সড়কের পাশের ব্যবসায়ী রাশেদ হাসান (৫০) জানান- অত্যান্ত গতিবেগে গাড়ী চলাচলের কারণে আমরা ব্যবসায়ীরা সর্বক্ষন আতংকে থাকি। এই যেনো কখন ঘটে যায় দুর্ঘটনা।

পলাশী মোড়ের ভ্যান চালক কাসেম গাজী (৪৫) বলেন- আমরা ছোট-খাটো ভাড়া নিয়ে এই সড়কে যখন উঠি, তখন আমাদের প্রান হাতের মুঠোর মধ্যে থাকে। ট্রাক, পিকআপ চালকরা আমাদের মোটেও সাইট দিতে চাই না। অনেক সময় রং সাইটে এসে আমাদের ধাক্কা দেয়।
একই এলাকার ইজিবাইক চালক মোশারফ হোসেন (৪০) বলেন- ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চালকরা অত্যান্ত গতিতে তাদের গাড়ী চালিয়ে থাকে। আমাদের কোনো প্রকার সাইট দিতে চাই না।

এ সড়কে বেপরোয়া গতিতে চলাচলরত ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও নচিমন, করিমন, আলমসাধুর ধাক্কায় বহু তরতাজা মানুষের প্রান অকালেই ঝরে গেছে। এছাড়া বহু মানুষ পঙ্গু হয়ে অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে।

সম্প্রতি দেখাগেছে- রাজগঞ্জের কিছু স্থানীয় লোকজন একত্রিত হয়ে বেপরোয়া গতিতে থাকা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চালকদের ধরার চেষ্টা করেছে। কিন্তু সে চেষ্টায় ব্যর্থ হয়েছে তারা।

এলাকার সচেতন মহল বলছেন- প্রশাসনের সহযোগীতায় এ সড়কের মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে কোন এলাকা থেকে, কোন এলাকা, কত গতিবেগে যানবহন চালানো যাবে, সে সম্পর্কে চালকদের ধারণা দেওয়া এবং গাড়ীর গতিবেগ বেশি থাকলে সেসব চালকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর প্রশাসন যদি বিষয়টির দিকে নজর না দেয়, তাহলে গাড়ী চালকরা বেপরোয়া গতিতে গাড়ী চালিয়েই যাবে। প্রতিনিয়ত ঘটবে দুর্ঘটনা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা