বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের শিরিন দেশসেরা দ্রুততম মানবী

সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের দর্ষি মেয়েটা দেশসেরা দ্রুততম মানবী শিরিন আক্তার। গত বাংলাদেশ গেমস সহ টানা ১২ বার দ্রুততম মানবী ট্রাক অ্যান্ড ফিল্ডের এই রাণীর। অ্যাথলেট হিসাবে ১০০ মিটারে জেতা যা দেশসেরা রেকর্ড। এছাড়াও তার অর্জনে আছে, ২০১২ সাল পর্যন্ত জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান, এসএ গেমসে ২টি ব্রোঞ্জ, জুনিয়র এসএ গেমসেও ২টি ব্রোঞ্জ, ২০১৬ রিও অলিম্পিকে হিটে ৫ম স্থান, কমনওয়েলথ গেমসে অংশগ্রহন। তার আশা আগামী ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহন করে দেশের জন্য পদক নিয়ে আসবেন। ভবিষ্যৎতে স্পোর্টস সাইন্স’র উপর পিএইচডি করে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের হয়ে অ্যাথলেটিক্স খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবেন দেশসেরা এই দ্রুততম মানবী শিরিন আক্তার।

সাতক্ষীরা সদরের অজপাড়াগাঁয় দহাকুলা গ্রামে ১৯৯৪ সালে ১২ অক্টোবর এক দরিদ্র কৃষক শেখ আব্দুল মুজিদ ও আঙ্গুরা খাতুন দম্পত্তির ঘরে জন্মগ্রহন করে এই দ্রুততম মানবী শিরিন আক্তার। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়। ছোট বেলা থেকে দুরন্তপনা ও দর্ষি মেয়ে শিরিন আক্তার। দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় দুরন্তপনার সাক্ষী হয়ে যায় শিক্ষক এবং তার পরিবারের কাছে।সেই প্রথম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অর্জন করতেন পুরস্কার। তারপর প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ভর্তি হয় পৌর শহরতলীর কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে পড়া অবস্থায় ২০০৭ সালে বিকেএসপি থেকে সাতক্ষীরায় খেলোয়াড় বাছাই কর্মসূচিতে শিরিন আক্তার সিলেক্ট হয়। বিকেএসপিতে ৭ম শ্রেণীতে ভর্তি হয়ে এসএসসি, এইচএসসি শেষ করে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস সাইন্স’র উপর এমএস করছেন এই দ্রুততম মানবী শিরিন।

বর্তমানে শিরিন আক্তার তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের উপর বৃদ্ধ পিতা-মাতাসহ দুই বোনের পড়াশুনার খরচ নির্বাহ করে। একটি বোনের বিয়ে হয়ে যাওয়ায় তার পরিবার এখন ৫জনে। তার দুইবোনও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সাইন্স’র উপর পড়ছেন। ট্রাক অ্যান্ড ফিল্ডের এই রাণী শিরিন আক্তার বাংলাদেশ নৌবাহিনীর হয়ে অ্যাথলেটিক্স ট্রাকে অংশগ্রহন করে।

দেশসেরা দ্রুততম মানবী শিরিন আক্তার বলেন, ছোটবেলার দুরন্তপনা ও দর্ষি মেয়ে থেকে আজ আমি দেশসেরা দ্রুততম মানবী। আমার এই অর্জনের জন্য বিকেএসপি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমার কোচ সহ সবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যৎতে স্পোর্টস সাইন্স’র উপর জার্মানী অথবা আমেরিকায় পিএইচডি করে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের হয়ে অ্যাথলেটিক্স খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবেন দেশসেরা এই দ্রুততম মানবী শিরিন আক্তার। আমি চাই আরও সামনে এগিয়ে যেতে। আমার লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিক। বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে আইডল হিসাবে মানেন তিনি। এছাড়াও তিনি তার নিজের জেলা সাতক্ষীরাতেও অ্যাথলেটিক্স খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী