রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারনে ক্লিনিক থেকে ২ দিন বয়সের শিশু চুরি

শার্শার নাভারণ বাজারের নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ২দিন বয়সের এক মেয়ে শিশু চুরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে একটি অপরিচিত বোরকা পরিহিত নারী শিশু বাচ্চাটিকে চুরি করে পালিয়ে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ক্লিনিকে থাকা শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে ডেলিভারির জন্য চেয়ারম্যান ক্লিনিকে আসে উপজেলার সুবর্ণখালী গ্রামের রোকসানা খাতুন।

ওই দিনেই বাচ্চা প্রশব হলে গভীর আনন্দে ছিলো রোকসানা ও স্বামী বিল্লাল হোসেন দম্পতি। বাচ্চা জন্ম দেওয়ার দুই দিন পরে ঘটনার দিন দুপুরে শিশুটিকে বেডে রেখে রোকসানা টয়লেটে যায়।

কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বেডে বাচ্চা নেই। এসময় বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না যাওয়ায় আত্মচিৎকারে কান্নাকাটি করতে তাকে মমতা ময়ী মা রোকসানা খাতুন। পরিবারের অন্যান্য সদস্যরা এসময় চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন এবং ক্লিনিক কর্তৃপক্ষকে অবহিত করেন। ক্লিনিক কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং একটি বোরকা পরিহিত নারীকে শিশুটিক নিয়ে যেতে দেখে।

এসময় চুরি যাওয়া শিশুটিকে সনাক্ত করা গেলেও ওই নারীকে শনাক্ত করতে পারিনি কেউ। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে খুঁজে পেতে ছবি সম্বলিত ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া, মাইকিং করা, স্থানীয় এবং উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা সহ উদ্ধার কাজে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কতৃপক্ষ।

এসময় শিশু সহ ওই নারীকে কেউ সন্ধান পেলে ০১৭৪০৯০৬১১৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তারা। একটুখানী অসতর্কতার কারণে হারাতে হলো কলিজার ধন বুকের মানিককে। সুখি দম্পতির জীবনে আঁধারের কাল মেঘ নেমে আসলো।

এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশানের সার্বিক সহযোগিতা কামনা করেন অসহায় পরিবার।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা