শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমির মালিকের আত্মসমর্পণ

আশাশুনিতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে ধান ক্ষেতে বিদ্যুত লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত্যু হওয়া দুই যুবক হলেন উপজেলার গোদাড়া গ্রামের মোস্তফা গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী (২৫) ও গোলাম রসুল সরদারের পুত্র ইদ্রিস আলী সরদার (২৬)।

শুক্রবার সকালে ওই দুই যুবকের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোদাড়া গ্রামের বাবু পাড়ের পুত্র কবির পাড়ের ধান ক্ষেতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, গোদাড়া বিলে কবির তার ধানের ক্ষেতে ইদুর মারার জন্য কাউকে না জানিয়ে ধান ক্ষেতের আইলের উপর দিয়ে বিদ্যুৎ লাইন দিয়ে রাখে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোদাড়া গ্রামের মোস্তফা গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী (২৫) ও গোলাম রসুল সরদারের পুত্র ইদ্রিস আলী সরদার (২৬) মাছ মারার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিল। রাতে যাওয়ার পথে ওই ধান ক্ষেতে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়।
পরদিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই দুই যুবক বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকাল ৭টার দিকে জমির মালিক তার ধান ক্ষেতে সার দিতে যেয়ে দেখে দুই যুবকের মৃত দেহ পড়ে আছে। এসময় সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। তখন ওই যুবকদের পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখে তাদের সন্তানদের লাশ পড়ে আছে। তারা ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেনকে জানালে তিনি থানাকে অবহিত করেন।

পরবর্তীতে ধানক্ষেতের মালিক কবির নিজের অপরাধ স্বীকার করে আশাশুনি থানায় এসে আত্মসমর্পণ করে। বর্তমান সে পুলিশের হেফাজতে থানা হাজতে আটক আছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আহমেদ (সার্কেল দেবহাটা) এর নেতৃত্বে ওসি তদন্ত বিশ্বজিৎ অধিকারী, এসআই সেলিম জাহাঙ্গীর, এস আই মামুন হোসেন ও এসআই আমিনুল ইসলাম।
বিদ্যুৎপৃষ্ঠ দুই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, ঘটনাটি জানার পরপরই আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং থানা পুলিশ পাঠিয়ে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা প্রেরণ করা হয়েছে। জমির মালিক থানা হাজতে আটক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন