বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

দেবহাটার পারুলিয়াস্থ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দুস্থ ও অসহায় হতদরিদ্র মানুষদের স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টম্বর, ২১) সকাল ৯ ঘটিকায় পারুলিয়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।

ফেয়ার মিশনের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলী দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উদ্বোধনের মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রাফসান গ্রুপের নির্বাহী পরিচালক আলহাজ্ব আবু হাসান প্রমুখ।

চিকিৎসা সেবা নিতে আসা রুগিদের চিকিৎসা সেবা প্রদান করেন সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আবুল হোসেন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব কুমার মন্ডল (এমবিবিএস), ঝাউডাঙ্গা পাইলস ক্লিনিকের আরএমও ডাঃ আব্দুর রউফ (এমবিবিএস), শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ শাম্মী ইকবাল (এমবিবিএস) গাইনি অনারীর মেডিকেল অফিসার শেখ ছায়রা খাতুন মেডিকেল হাসপাতাল, ডাঃ আরাফাত আজম (এমবিবিএস) মেডিসিন ও শিরা অভিজ্ঞ খুলনা ন্যাশনাল হাসপাতাল।

এসময় ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে ৫শত শিশু ও নারী পুরুষেদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিকস পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল