বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিকাশ ভুল নাম্বারে যাওয়া টাকা উদ্ধার করে দিল পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিকাশ ভুল নাম্বারে চলে যাওয়া মুহিদ সাবু নামের এক ব্যক্তির ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন এ এস আই মামুন।

টাকার মালিক মুহিদ সাবু মঠবাড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। নগদ ক্যাশের ডিএম পদে চাকরি করেন তিনি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, একটি সংখ্যা ভুল হওয়ায় ওই টাকা কিশোরগঞ্জের হোসেনপুর থানা এলাকার এক ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়।

তাৎক্ষণিকভাবে টাকার মালিক ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলে মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন তিনি। এতে টাকার মালিক মঠবাড়িয়া থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরেই টাকা উদ্ধার করা হয়।

টাকা ফেরত পেয়ে মুহিদ জানান, এতদিন মনে করেছিলাম ওই টাকা হয়তো আর ফেরত পাব না। তবে আজকের টাকা হাতে পেয়ে বুঝতে পারলাম ভুল নাম্বারে চলে যাওয়া টাকাও উদ্ধার করা সম্ভব। এজন্য থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ