শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নে আবারও নৌকার মাঝি আবুল হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১০নম্বর মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন আবারও নৌকা প্রতীক পেয়ে নৌকার মাঝি হয়েছেন।

তিনি দ্বিতীয় বার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় নৌকা প্রতীক পেয়েছেন।

মোঃ আবুল হোসেন বলেন, আমাকে নৌকার মাঝি হিসেবে দ্বিতীয় বার দলীয় মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্যের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইউনিয়নবাসির কাছে ভোট, সমর্থন ও দোয়া প্রার্থনা করছি।

এদিকে, চেয়ারম্যান মোঃ আবুল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ