বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিমের হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে, ব্যাংক কর্মকর্তা

জন্মদিনেই বাগদান সারলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বুধবার ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করে এ খবর দেন তিনি।

ছবি পোস্ট করলেও হবু স্বামীর নাম-পরিচয় সেভাবে তুলে ধরেননি মিম। শুধু জানিয়েছেন, ছয় বছরের প্রেমের সফল পরিণতি দিতে যাচ্ছেন তারা।

মিমের সেই পোস্টের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। মিমের এই হবু স্বামী কে? তা জানতে কৌতূহলী হয়ে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

এ বিষয়ে বিশদ না জানালেও গণমাধ্যম কর্মীদের এ নায়িকার সহকারী জানিয়েন, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার। বিস্তারিত আপু পরে জানাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি। ৬ বছর আগে অর্নি নামে এক ঘনিষ্ঠ বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে পরিচয় হয় মিমের৷তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। টানা ৬ বছর চুটিয়ে প্রেম করে এবার সনিকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হন। পারিবারিকভাবে শিগগিরই বিয়ের সিদ্ধান্ত নেবেন তারা।

প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করে সবার নজরে আসেন মিম। ২০০৭ সালেই হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। জোনাকির আলো সিনেমায় অভিনয় করে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান মিম।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’। শুটিং বাকি আছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের। কথা হচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্রের।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস