রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েকজন অপপ্রচারকারীর পাসপোর্ট বাতিল করা হতে পারে: তথ্যমন্ত্রী

যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের মধ্যে চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে, রাষ্ট্র তাদের পাসপোর্ট বাতিল করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করা হবে- এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের কোনো তালিকা সরকারের কাছে আছে কি? জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়। সেগুলো তো রাষ্ট্রদ্রেহিতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম করে বা যুক্ত থাকে রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো আমরা অনেকটা জানি। প্রয়োজনে আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে।

তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছে আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছে। কিন্তু চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে।

এদিকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, বিদেশে থেকে অনেক লোক এমন মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও, রাষ্ট্রদ্রোহী। ব্যক্তির বিরুদ্ধে বলতেই পারে। আরেকটা হচ্ছে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যেসব কাজ বিদেশে বসে যারা করছে তাদের যে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে কী কী করছে, রাষ্ট্রবিরোধী কী কাজ করলো সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছে তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ