শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গলায় ফাঁস দিয়ে ও বিদ্যুৎস্পর্শে দুইজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- রাজগঞ্জের খালিয়া গ্রামের প্রবাসী সাহাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ রোজিনা খাতুন (৩৫), সে দুই সন্তানের জননী ও ঝাঁপা গ্রামের আলী হোসেনের ছেলে কৃষক ফারুক হোসেন (৪০), সে তিন সন্তানের জনক। রবিবার (১৬ জানুয়ারী-২০২২) দুপুরের দিকে এ পৃথক দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে- এদিন দুপুর আড়াইটির দিকে ঝাঁপা গ্রামের ফারুক হোসেন ঝাঁপা বাস্ততলা মোড়ে তার নিজের সেচের মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শে আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপর দিকে- একই দিন বিকাল ৪টার দিকে খালিয়া গ্রামের গৃহবধূকে তাদের রান্নাঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই গৃহবধূ এদিন কখন রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছে। তা কেউ জানেনা। বিকালে গৃহবধূকে কোথাও খোঁজখবর না পাওয়া, খোঁজাখুঁজির এক পর্যায় রান্না ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে লোকজন। তখন মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ১নম্বর ও ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল হোসেন ও মোঃ আবুল কাসেম উল্লেখিত দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেন এবং ইউপি সদস্য আবুল কাসেম বলেন- ওই গৃহবধূ সম্ভাবত পেটের ব্যাথা সইতে না পেরে নিজেই আত্মহত্যা করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ঘটনাস্থলে পুলিশ আসেনি।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ