বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বিতীয় বিয়ের জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন!

নিজের তিন সন্তান। ফলে নিয়ম অনুযায়ী পৌরসভার নির্বাচনে লড়াই করার অনুমতি মিলছে না। তাই আসন্ন পৌর নির্বাচনে লড়তে ‘স্ত্রী চাই’ বলে বিজ্ঞাপন দিলেন ভারতের মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহরের এক ব্যক্তি। শহরের এক গুরুত্বপূর্ণ মোড়ে এমন এক বিলবোর্ডে হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন সমালোচনা চলছে এই বিজ্ঞাপন ঘিরে।

জানা গেছে, জমি-বাড়ির ব্যবসায়ী রমেশ বিনায়করাও পাটিলের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। তিন সন্তানও আছে তার। আর এটাই বাধা হয়ে দাঁড়িয়েছে আসন্ন ঔরঙ্গাবাদ মিউনিসিপ্যাল কর্পোারেশন নির্বাচনে। কারণ স্থানীয় পৌর-আইন অনুযায়ী দুইয়ের বেশি সন্তান থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। ফলে বিনায়ক বা তার স্ত্রী কেউই নির্বাচনে লড়াই করার সযোগ পাচ্ছেন না। এ কারণেই শনিবার শহরের ব্যস্ততম মোড়ে একাধিক ব্যানার বিলবোর্ড টাঙিয়েছেন বিনায়করাও।

সেখানে তিনি দাবি করেছেন নির্বাচনে প্রার্থী করতে চাই স্ত্রীকে। ইচ্ছুক বিবাহযোগ্যা কন্যারা যোগাযোগ করুন। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। পাত্রী যে কোনও ধর্মে বিশ্বাসী হলেই হবে।
ওই বিজ্ঞাপনে নিজের ফোন নাম্বারও দিয়েছেন তিনি। আর এই বিজ্ঞাপন দেওয়ার পর রবিবার সকাল থেকেই তার কাছে একের পর এক ফোন আসছে বলে দাবি বিনায়করাওয়ের। এমনকি পাত্রীর অভিভাবকরাও তার সাথে যোগাযোগ করছেন। আর এক্ষেত্রে তাকে সহায়তা করছেন তার প্রথম স্ত্রীও, এখনও পর্যন্ত স্বামীর এই কর্মকান্ডে স্ত্রীর কোন আপত্তি নেই বলেও জানিয়েছেন বিনায়করাও।

তিনি জানান, তিনি ঔরঙ্গাবাদ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু তিন সন্তান থাকায় আইন অনুযায়ী তা সম্ভব হচ্ছে না। আর এই কারণেই শহরের ব্যস্ততম মোড়ে এই পোস্টার লাগিয়েছেন। এখনও পর্যন্ত শতাধিক ফোন এসেছে তার কাছে। অনেকে আবার বিনায়করাওয়ের সাথে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

জানা গেছে, গত কয়েক বছর ধরেই সেখানকার রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র ঔরঙ্গাবাদ টাউন সহ-সভাপতি রয়েছেন বিনায়করাও। যদিও দলে ততটা সক্রিয় নন, ফলে দলের কোনো শীর্ষ স্থানীয় নেতার সাথে যোগাযোগও করতে পারছেন না। তিনি বলেন, ‘যদি তিনি দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, তবে ওই স্ত্রীকে ঔরঙ্গাবাদ পৌরসভা নির্বাচনে প্রার্থী করবেন এবং তাকে জিতিয়েও আনবেন। আর এই কাজে কোনো আপত্তি নেই তার প্রথম পক্ষের স্ত্রী’র। তিনি কেবল সমাজসেবা করতে চান।

বিনায়করাও বলেন, ‘প্রতিটি বড় রাজনৈতিক দলের নেতারাই ঔরঙ্গাবাদ পৌরসভার নির্বাচনে তাদের আত্মীয়-পরিজনদের প্রার্থী করেছেন। সেই কারণে তিনিও চাইছেন ভরসাযোগ্য কাউকে নির্বাচনে প্রার্থী করতে ও জিতিয়ে আনতে। যদিও দুই সন্তান নিয়ে সরকারি নীতির কোনো বিরোধিতাই করেননি তিনি। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যেতেও নারাজ। আর সেই কারণেই দ্বিতীয় স্ত্রী চাইছেন।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে কোনো দলের প্রতীকে তিনি নির্বাচনে লড়াই করবেন, তা এখনও স্থির করেননি। বিনায়করাও জানান শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ অনেকের সাথেই যোগাযোগ রেখে যাচ্ছি। যে দল টিকিট দেবে তাদের হয়ে স্ত্রীকে দাঁড় করাবো। বিয়ের ক্ষেত্রে ধর্ম কোনও বাধা হবে না বলেও জানিয়েছেন বিনায়করাও।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী