রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেনাল্টি মিস রোনালদোর, টাইব্রেকারে হেরে ম্যান ইউ’র বিদায়

এফ এ কাপ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাও মিডলসবরোর মতো নিচের ডিভিশনের ক্লাবের কাছে। অতিরিক্ত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকে। টাইব্রেকারে ম্যান ইউয়ের তরুণ প্রতিভা অ্যান্টনি এলাঙ্গা তার শটবারের ওপর দিয়ে উড়িয়ে দেন। তবে খলনায়ক এলাঙ্গা নন। টাইব্রেকারের মানসিক চাপে এক টিনেজার ভুল করতেই পারে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্ডেজ এবং মার্কাস রাশফোর্ড যেসব গোল মিস করলেন তা শাস্তিযোগ্য অপরাধ।

জন্মদিনের আগের রাতটা খুব খারাপ কাটল রোনালদোর। পেনাল্টি মিস করলেন। ১৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে পল পোগবাকে ট্রিপ করে ফেলে দেন এক বরো ডিফেন্ডার। রোনালদো গোলকিপারের ডান দিকে মারেন, কিন্তু বল বারপোস্টের বাইরে দিয়ে চলে যায়। অবশ্য পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন জেডন স্যাঞ্চো। ফার্নান্ডেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন। এরপর আরও সুযোগ পেয়েছিল ম্যান ইউ। কিন্তু কাজে লাগাতে পারেনি।

তবে ব্রুনো ফার্নান্ডেজ যে সুযোগ নষ্ট করলেন তা বিস্ময়কর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গোল মিসের দৃশ্য দিয়ে ট্রোল চলছে। গোল মিস করেন রাশফোর্ডও। রোনালদো গোটা ম্যাচে একটি ব্যাকভলি বা বাই সাইকেল কিক করা আর টাইব্রেকারে গোল করা ছাড়া বিশেষ কিছু করেননি। সেই তাগিদই দেখা গেল না তার। এক বছর আগেও বিস্ময়কর স্পট জাম্প দিয়ে হেডে গোল করেছেন। এদিন লিউক শয়ের একটি ক্রসে তিনি চেষ্টা করলে হয়তো মাথা ছোঁয়াতে পারতেন। কিন্তু সি আর সেভেন লাফালেনই না। যাই হোক টাইব্রেকারে মিডলসবরোর পক্ষে স্কোরলাইন হল ৮-৭।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর