মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটার পাঁচপাড়ার ব্যবসায়ী আব্দুল খালেক আর নেই

দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মেনে পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের ব্যবসায়ী ও ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক সোমবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

দীর্ঘদিন তিনি বাড়িতে শয্যাশায়ী ছিলেন।

বাদ যোহর সহস্রাধিক লোকের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেষ বারের মত দেখতে তার বাড়িতে যান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র, দু’কন্যা, দু’ভাইসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানধ্যায়ী রেখে গেছেন।

সদালাপি ও পরোপকারী মানুষিকতা সম্পন্ন আব্দুল খালেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, এলাকায় খালেক দোকানদার নামে বহুল পরিচিত ছিলেন তিনি। পাঁচপাড়া গ্রামে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই চার রাস্তার মোড়টি খালেক দোকানদারের মোড় হিসেবে পরিচিত। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল মাস্টার তার ছোট ছেলে। তার দু’মেয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এছাড়া এলাকার প্রথম পিএইচডি ডিগ্রিধারী কুমিরা মহিলা কলেজের প্রভাষক ড. রবিউল ইসলাম মরহুমের ছোট ভাই।

একই রকম সংবাদ সমূহ

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা