শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সবজি বীজ বিতরন

মঙ্গলবার (০৯ মার্চ ২০২২) সকাল ১০:০০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স প্রধান কার্যালয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এর আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ১, ২ ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ইউপি সদস্য হরিদাস হালদার, দেবাশীষ গায়েন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

সংবর্ধনা শেষে মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২৫৪ পরিবারে ৬ ধরণের (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ ইউনিয়ন সহ লিডার্স এ মৌসুমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ২০০ পরিবার, ঈশ্বরীপুর ইউনিয়নে ৫০ পরিবার, কাশিমাড়ি ইউনিয়নে ৩৫ পরিবার, আশাশুনি উপজেলার ২টি ইউনিয়নে (আশাশুনি সদর ও শোভনালী) ২৬৪ পরিবার এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৩৯৮ পরিবারে একই ধরণের বীজ বিতরণ করেছে।

অনুষ্টানে সম্বর্ধিত অতিথি বলেন, “লিডার্স বাংলাদেশে জলবায়ু সংকট নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলে। এই সংস্থা নিয়ে আমি গর্ববোধ করি। জলবায়ু পরির্তনের সংকট কাটিয়ে উঠতে আমি লিডার্স এর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। লিডার্স এর মাধ্যমে কৃষকদের আরও অর্জন প্রত্যাশা করছি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়