শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌমাছির কামড়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রোনালদো

সিআর সেভেনের শততম আন্তর্জাতিক গোলের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে মৌমাছির কামড়ে। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। আজ শনিবার উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মাঠে নাও নামতে পারেন দলের মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো।

জানা গেছে, রোনালদোর পায়ের পাতায় মৌমাছি কামড়ে দেওয়ায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর সেই কারণে গত তিনদিন অনুশীলনেই নামতে পারেননি জুভেন্টাস তারকা। এমতাবস্থায় শনিবার লুকা মদ্রিচদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানোকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রোনালদোর পায়ের পাতায় ক্ষত এতোটাই মারাত্মক আকার ধারণ করেছে যে তার মাঠে নামার বিষয়ে ম্যাচের আগেরদিন অবধি নিশ্চিত হতে পারছেন না কোচ ফার্নান্দো স্যান্তোস।

তাই ৯৯টি আন্তর্জাতিক গোলে দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানো শনিবার সেঞ্চুরি করার সুযোগ পাবেন কীনা, নিশ্চিত নয় এখনও।

চিকিৎসকের পরামর্শ মেনে পর্তুগিজ তারকা অ্যান্টিবায়োটিক নিয়েছেন, কিন্তু পরিস্থিতি মোটেই অনুকূল নয় বলে জানিয়েছেন কোচ ফার্নান্দো স্যান্তোস। এমতাবস্থায় অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই। এমনকি কীভাবে এই ক্ষত সারবে বা কত সময় লাগবে তা সম্পর্কে কেউই সঠিক বলতে পারছেন না বলে জানিয়েছেন স্যান্তোস। দশ মাস আগে লুক্সেমবার্গের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক গোলটি এসেছে রোনাল্ডোর।

এরপর আর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি পর্তুগাল। তাই শততম গোলের নজির এখনও ছোঁয়া হয়নি কিংবদন্তির।

স্বাভাবিকভাবেই শনিবার নেশনস লিগের প্রথম ম্যাচে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানোর সামনে। কিন্তু যা পরিস্থিতি তাতে মৌমাছি দংশনে সেই অপেক্ষা দীর্ঘতর হতে পারে। উল্লেখ্য, গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ প্রতিযোগীতামূলক ম্যাচটি খেলেছেন রোনালদো। ওই ম্যাচে জোড়া গোল করেও ক্লাবের বিদায় আটকাতে পারেননি তারকা ফুটবলার। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় সত্ত্বেও অ্যাওয়ে গোলের হিসাবে লিয়ঁর কাছে হেরে রাউন্ড ১৬ থেকেই বিদায় নিতে হয় রোনালদোদের।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর