শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে গৃহবধূর হাত পা বেঁধে ডাকাতি

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরে সুড়ঙ্গ খুঁড়ে কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত একটার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির বলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ওই কৃষকসহ গৃহবধুর হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্নলংকারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় মুখোশধারীরা। ভুক্তভোগী আক্কাছ শিকদার জানান, রাতের খাবার খেয়ে তার স্ত্রী বিউটি বেগমকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত ১টার দিকে হঠাৎই ঘরের ভিটির এক পাশে সুড়ঙ্গ খুঁড়ে ঘরে প্রবেশ করে সশস্ত্র মুখোশধারী ৩ যুবক।

এসময় তারা দুজনেই চিৎকার দিলে লোহার অস্ত্র দিয়ে তাদের এলাপাথারী আঘার করে মুখোশধারীরা। পরে তাকেসহ তার স্ত্রীকে পিছ মোরা করে বেধে ফেলে অস্ত্রধারীরা। এছাড়া তার পরিধেয় লুঙ্গি খুলে তার মুখ বেধে রাখা হয়। তার স্ত্রী বিউিটি বেগম জানান, সরকার কর্তৃক আমাদের অধিগ্রহনকৃত জমির পাওনা ৫০ লাখ টাকা খুজতে থাকে মুখোশধারীরা। এসময় আমি ট্রাঙ্কের চাবি দিতে অস্বীকৃতি জানালে গলায় ছুরি ধরে আমার উপর অমানুষিক নির্যাতন চালায় তিন যুবক। তিনি জানান, প্রায় দুই ঘন্টা ঘরের সবকিছু তছনছ করে খোজার পর চাবি নিয়ে নগদ ১০ হাজার টাকা ও হাতে ব্যবহৃত স্বর্নের রুলি, গলার চেইন, কানের দুল নিয়ে যায় ওই যুবকরা। এমনকি নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে যায় তারা। এদিকে ওই পরিবারটির আপনজনেরা জানান, ওই রাতে আক্কাছ দম্পতির দুই ছেলে বাড়িতে না থাকায় এমন ডাকাতির ঘটনা ঘটেছে।

তবে এঘটনায় শনিবার (১১ জুন) সকালে ওই বাড়ি পরিদর্শন করেছেন কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন। তিনি জানান, আমরা সবকিছু খুব গুরুত্বের সাথে দেখছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য গত কয়েকমাস আগে লালুয়ায় নির্মানাধীন পায়রাবন্দরের জেটি নির্মানে ওই পরিবারের জমি অধগ্রহন করে সরকার। অধিগ্রহনকৃত জমিতে প্রায় অর্ধকোটি টাকা উত্তোলন করে পরিবারটি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়