শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আমানুল্লাহ ও সম্পাদক মালেক নির্বাচিত

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মো. আমানুল্যাহ আমান সভাপতি এবং আব্দুল মালেক গাজী সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছেন।

শনিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতি ভবনে টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪১টি পদের বিপরীতে মাত্র দু’টি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

নির্বাচন পরিচালনা কমিটি জানান, সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার শিক্ষক আনুপাতিকহারে ৪১ জন শিক্ষক ডেলিগেট হিসাবে ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত ভোটে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্যামনগর উপজেলার নাকিলা পাইলাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান পেয়েছেন ১৬ ভোট।

জেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ৪১টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হলেও অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নির্বাচন কমিশনার বিদায়ী কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার বিদায়ী কমিটির কর্মকর্তা শেখ মাগফুর রহমান, সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ।

নির্বাচনের ফলাফল প্রকাশ শেষে উভয় পদের জয়ী প্রার্থীদের সাথে পরাজিত শিক্ষক নেতৃবৃন্দসহ উপস্থিত শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

নব নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে বিভিন্ন উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ