শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মী মনিরামপুরের গাউসুলের মৃত্যু

দীর্ঘ ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহত ফায়ার সার্ভিসের আরও এক কর্মী মণিরামপুরের গাউসুল আযম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।

শনিবার (১১ জুন) দিনগত রাত ৩টা ১১মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১২ জুন) ভোরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, গাউসুল আজম গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনায় গুরুতর আহত হন। ৫ জুন সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। আগুনে গাউসুলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এ মৃত্যুর খবর গাউসুল আযমের গ্রামের বাড়িতে পৌছালে পরিবারের সদস্যদের আহাজারী, আর্তনাতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। গোটা এলাকায় চলছে শোকের মাতম।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের