বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মুজিববর্ষের ঘর পাওয়ার দাবিতে ভূমিহীন সমাবেশ

দেবহাটায় মুজিববর্ষের ঘর পাওয়ার দাবিতে এক ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বিকাল ৪ টায় দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের চরপাড়ায় ভূমিহীন নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, মাষ্টার সুমন, ফারুক হোসেন সোহাগ, মিউজিক একাডেমীর সভাপতি অমিত হালদার।

এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী সাহেদা আক্তার ময়না, রোস্তম আলী সরদার, রজব আলী মোড়ল, আরিফুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যাদের ঘর নাই সেই সকল হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাথা গোঁজ ঠাঁই করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল। ওই প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় কয়েক হাজার ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। অথচ এখনও কোনো ঘর পায়নি দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের চরপাড়ায় দীর্ঘদিন ধরে মফিজুল ইসলাম, বারিক, অহেদ গাজী, শাহিন সরদার, সাহেব আলী, কামরুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অনেক হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা। ওই দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে মুজিববর্ষের ঘর দেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

এছাড়াও ঐ পাড়ার মানুষ বছরের পর বছর সুপেয় পানির সমস্যায় জর্জরিত, স্যানিটেশন ব্যবস্থা নাজুক, ওই এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি বৃহৎ প্রকল্প হাতের নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর