শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালে ভর্তি

সাতক্ষীরায় আ.লীগ নেতা অধ্যক্ষ মোশা গুলিবিদ্ধ

সাতক্ষীরার বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান মোশা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফজলুর রহমান মোশা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কলেজের কাজ শেষে দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় জানান, ফজলুর রহমান মোশার পায়ে যে গুলি লেগেছে, তা ভেদ করে বেরিয়ে গেছে।
তার পা এক্সরে করে তাকে সামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি স.ম কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি করার কারণ ও কারা এ ঘটনার সাথে জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস