শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলার সফল খামারি মারুফা আকতার

বাগেরহাটের শরণখোলা উপজেলার এক উদ্যমী উদ্যোক্তা মারুফা আকতার। পেশায় গৃহীনি হলেও দেশের আর্থ সামাজিক উন্নয়নে গরুর খামার করে আয় করছেন লাখ লাখ টাকা।

তার কাজে উৎসাহী হয়ে আত্মকর্মী হয়ে উঠছে আশেপাশের অনেকে। তিনি এখন সফল খামারি হিসেবে বেশ পরিচিত।

মারুফা আকতার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়ির সোহেল তালুকদারের স্ত্রী। ২০১৭ সালে গরু মোটাতাজা করণের ওপর খামার করার স্বপ্ন দেখেন। পরে কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেন তিনি। ধীরে ধীরে খামারের পরিধি বাড়তে থাকে। খামার করে লাভবান হওয়ায় আরো বেশি উদ্যমী হয়ে উঠলে প্রসার ঘটে খামারের। এখন তার খামারে ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশি ক্রস ও ব্রাহামা জাতের ৬০ টি গরু রয়েছে।

তিনি খুলনায় বসবাস করেন, মাঝে মাঝে এসে গোলবুনিয়া এগ্রোফার্ম দেখভাল করেন। তার অনুউপস্থিতিতে তার কর্মচারিরা খামারটি দেখভাল করেন।

গোলবুনিয়া এগ্রোফার্ম নামে গরু মোটাতাজাকরন খামার করে পেয়েছেন সফলতা। শখের বসে গরু মোটাতাজাকরন খামার করলেও এখন তিনি ওই এলাকার সফল একজন খামারি। ঈদের সময় গরু বিক্রি করে ১৫/১৭ লাখ টাকা আয় করেন তিনি।

খামারের মালিক মারুফা আক্তার বলেন, প্রতি বছর ২০ /২৫ টা করে গরু কিনে খামার বড় করার চেষ্টা করি। কোরবানির ঈদে গরু বিক্রি করে ১৫/১৭লাখ টাকা ইনকাম করি। আশাকরি এবার বাজার ভাল হলে খামারের সকল গরু ৮০ লক্ষ টাকা বিক্রি করতে পারব।

খামারের ম্যানেজার মো. মাসুম হাওলাদার বলেন, এখানে সাধারণত ক্যামিকেল ছাড়া প্রাকৃতিক ঘাষ, খড়, কুটা দিয়েই গরু গুলো লালন, পালন হচ্ছে। গরু গুলোকে মোটাতাজাকরণে কোন ইনজেকশন করা হয় না। এই খামারে ৬০ টি গরু আছে। যার আনুমানিক বাজার মূল্য ৮০লাখ টাকা হবে বলে আমরা আশা করি।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়