শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিসি

মণিরামপুর উপজেলার পর্যটন নগরী রাজগঞ্জ এলাকার সার্বিক সরকারি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

বুধবার (২২ জুন-২০২২) বিকালে রাজগঞ্জের সার্বিক সরকারি উন্নয়ন কাজ পরিদর্শন করার উদ্দেশ্যে রাজগঞ্জ বাজারে তারা পৌঁছালে, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফ ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ অতিথিদের অভ্যর্থনা জানান। পরে রাজগঞ্জের সকল সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক।

যার মধ্যে রয়েছে- নির্মাণাধীন রাজগঞ্জ বাজারে উন্মুক্ত অডিটিরিয়াম ও বঙ্গবন্ধু ম্যুরাল, রাজগঞ্জ বাজারের সমবায় মার্কেট তৈরি করার জায়গা ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ঝাঁপা বাঁওড় পাড়ে সৌন্দর্য্য বর্ধন পর্যটন কেন্দ্র ও মিনি পার্ক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন ও রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এ উন্নয়ন কাজ পরিদর্শন শেষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, ভাস্কর মো. আশরাফ হোসেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নুর-ই-আলম সিদ্দিক, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আকবার আলী, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার সহ রাজগঞ্জ এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমূখ।

এরআগে এদিন দুপুরে পর্যাক্রমে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের শেষ মাসিক সভায়, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগামীকাল ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আগামী ২৫ জুন-২০২২ স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ সভায় ও মণিরামপুর উপজেলা পরিষদের ডাক বাংলোতে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা