বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে মাছের দামও

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সেই ঈদের এক সপ্তাহ আগে থেকে দাম বেড়েছে। আর কমেনি। সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও, বাড়তি রয়েছে মাছের দাম।

শনিবার (৩০ জুলাই-২০২২) উপজেলার রাজগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। রাজগঞ্জ বাজারে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। যেমন- ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া, শসা ৩০ থেকে ৪০ টাকা। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, পটল ৩০ টাকা, বেগুন ৩০ টাকা, কচুরলতি ৩০ টাকাসহ বিভিন্ন প্রকারের সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচামরিচ অত্যন্ত চড়া দামে বিক্রি করা হচ্ছে।

বাজার ঘুরে জানাগেছে- খুচরা বিক্রেতারা কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি করছে ২০০ টাকা দরে আর শুকনা মরিচ ৪০০ টাকা। প্রতি কেজি কাঁচাকলার দাম রাখা হচ্ছে ৪০ টাকা। আলু প্রতিকেজি ২৫ থেকে ২৮ টাকা, ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ এবং রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতিকেজি দরে।

এদিকে- রাজগঞ্জ বাজারে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। প্রতিকেজিতে দোকানদাররা বেশি নিচ্ছে ১০ থেকে ১৫ টাকা। মাছ, মাংসের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে লাল ডিম প্রতিপিস ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন