বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ

দেবহাটায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ভূমিহীনদের খাসজমি ও পাকা ঘর পাওয়ার দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহায় হতদরিদ্র ভূমিহীনদের একটু মাথা গোজার ঠাঁই করে দিতে মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এবং সম্প্রতি কয়েকমাস ধরে ওই প্রকল্পের আওতায় আমাদের সাতক্ষীরা জেলার প্রত্যেকটি উপজেলায় তাদের জমি ও ঘর দেওয়া সম্পন্ন হয়েছে।

আরও ঘর দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এই ঘর প্রদানে একটি কুচক্রীমহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত। দেবহাটা উপজেলায় হাজার হাজার একর সরকারি খাস জমি রয়েছে। ওই জমির অধিকাংশই প্রভাবশালীদের দখলে। ওই জমি উদ্ধার করে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে বন্টন করার পাশাপাশি এখনও উপজেলার যেসকল ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের তালিকাভুক্ত হতে পারেনি তাদেরকে তালিকাভুক্ত করার জোর দাবি জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল। তিনি বলেন, মুজিববর্ষের ঘোষিত অসহায়দের মধ্যে কয়েকজন এই ঘর পাচ্ছেন। এই ঘর বরাদ্দে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। প্রকৃত ভূমিহীনরা পাচ্ছে না এই ঘর ও জায়গা। এই সকল ঘর ও জায়গা পাচ্ছে যারা তাদের মধ্যে অনেকের ঘর ও জায়গা-জমি আছে। ওই সকল ব্যক্তি ঘরগুলো পাওয়ার যোগ্য নহে। অথচ কতিপয় ভূমিহীন নামধারী নেতাদের ম্যানেজ করে কিছু ব্যক্তি এমন ঘর ও জায়গা দখলে নিয়েছে। এছাড়াও ভূমিহীনদের ঘর দেওয়ার নামে একটি কুচক্রিমহল অর্থবাণিজ্যের পায়তারা চালাচ্ছে।

এমনকি বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে লোক পাঠিয়ে অসহায় ভূমিহীনদের কাছ থেকে মোটা অংকের টাকাও লুপে নিচ্ছে তারা। এই কুচক্রিমহল ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে যে অন্যায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে তাদের চিহ্নিতপূর্বক দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান। আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. গোলাম কিবরিয়া। দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভানেত্রী আঁখি বেগম প্রমূখ। এসময় ভূমিহীন নেতা রুবেল সরদার, বাশারুল, মুসা, রাজু, আশরাফুল, আবু বক্কর, ইয়াছিন আরাফাত, হাফিজুল ইসলাম, নেত্রী আঁখি বেগম, তানজিলা, ফরিদা প্রমূখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি ও মুজিববর্ষের ঘর পেতে ফরম জমা দিয়েছেন ভূমিহীনরা।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন