শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে


৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।
শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
পুরস্কার প্রাপ্তরা হলেন; আজীবন সম্মাননা: হারুনুর রশিদ।
সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম। ক্রীড়াবিদ: লিটন দাস, আব্দুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা। উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম। পৃষ্ঠপোষক: গ্রীন ডেলটা ইনসুরেন্স।
সাংবাদিক: কাশীনাথ বসাক। সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ
সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্নবিস্তারিত পড়ুন


