শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যানের সাক্ষর জালিয়াতির অভিযোগ

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার অভিযোগ তার সাক্ষর জালিয়াতি করছেন অন্যকেও, কিন্তু কে বা কারা করেছে সেই বিষয়টি তিনি জানেন না।

জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা বৃহস্পতিবার (৪ আগষ্ট) জয়নগরের বাসিন্দা চিত্তরঞ্জন চক্রবর্ত্তীর বাড়িতে নিমন্ত্রন খেতে যান। আর সেই সুবাদে চিত্তরঞ্জন চক্রবর্ত্তীর মেঝো ছেলে দুলাল চক্রবর্ত্তীর মেয়ে প্রতিলতা ও রুমার জন্ম নিবন্ধনে সাক্ষর করাবেন বলে চেয়ারম্যানের কাছে ফরমটি দেন, কিন্তু সাক্ষর করার আগ মুহুর্তে চেয়ারম্যান বিশাখার নজরে আসে একটি জন্মনিবন্ধনে সাক্ষর করা রয়েছে, সেই সাক্ষরিত স্থানের সাক্ষরটি তার নয় বলে তিনি দাবি করছেন। তাঁর সাক্ষরটি কে বা কারা নকল করেছে, এটি দেখার পর তিনি প্রতিলতার জন্মনিবন্ধনে সাক্ষর করেননি।

এদিকে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানিয়েছেন, তাঁর সাক্ষর কে বা কারা নকল করেছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তিনি আরও জানিয়েছেন, দুইটা জন্মনিবন্ধনের কপি একসাথে না থাকলে তো তিনি সাক্ষর নকলের বিষয়টি জানতেই পারতেন না। তবে বিষয়টি খতিয়ে না দেখে কাউকে সন্দেহের তালিকায় রাখছেন না। এবং তিনি সাক্ষর নকলের বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। তিনি আরোও জানিয়েছেন, প্রয়োজনে আইনের দারস্থ হবেন।

এব্যাপারে ভুক্তভোগী দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, জন্মনিবন্ধনে চেয়ারম্যানের স্বাক্ষর যে দেওয়া আছে সেই বিষয়টি তার জানা থাকলে আবার কেনো স্বাক্ষরের জন্য দিবেন। ইউপি সচিব জন্মনিবন্ধনের কপি ধানদিয়া বাজারে একটি দোকানে রেখে গিয়েছিলেন সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন। যখন নিয়েছিলেন তখন তিনি খেয়াল করেন নি যে স্বাক্ষর করা রয়েছে কিনা। তিনি স্বাক্ষর করাতে হবে এই ভেবে চেয়ারম্যানের কাছে দিয়েছিলেন বলে জানান।

এদিকে ইউপি সচিব হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন এবং বলেছেন স্বাক্ষরটি চেয়ারম্যানের না ও সচিবের ও না। স্বাক্ষর নকলের বিষয়ে তিনি কিছু জানেন না।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা