বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় একই রাতে বিদ্যালয় ও বাড়ি থেকে গরু চুরি

গভীর রাতে তালার খলিলনগর ইউনিয়নের ৬০ নং মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরচক্র বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, প্রতিদিনের মত শনিবার স্কুল ছুটি শেষে তালা বন্ধ করে আমরা বাড়ি চলে আসি। কিন্তু রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি স্কুলে চুরি হয়েছে। স্কুলে গিয়ে দেখি তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে উর্দ্ধতন স্যারদের জানানো হয়েছে। একই সাথে তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ইরিশ্চন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথ জানান, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরু তিনটি গোয়াল ঘরে দেখে ঘুমাতে যায়। সকালে গরু গুলো দেখতে গেলে দেখি কে বা কারা গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান তিনটি গাভী গরু দাম ৫ লক্ষ টাকা গরু গুলো হারিয়ে আমি নিঃ¯^ হয়ে গেছি।

খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, বিষয়টি দুঃখ প্রকাশ করে বলেন আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ইউএনও ও ওসি স্যারের সাথে ঘটনা নিয়ে তাৎক্ষণিক কথা বলি। বিদ্যালয়টিতে উপজেলার একমাত্র ডিজিটাল ক্লাসরুম রয়েছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার জন্য চুরি সংগঠিত হতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সকালে চুরির ঘটনা শোন মাত্রই আমি সেখানে একজন এসআই পাঠিয়েছি। তদন্ত চলছে। চোর চক্র ধরার জন্য চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের