রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সময় টিভির সাংবাদিক রুবেল হত্যা চেষ্টার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

সময় টিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বেনাপোল বন্দরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, বেনাপোল টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আজিবর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, শার্শা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সেক্রেটারী কামাল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতার দিক দিয়ে বেনাপোল সীমান্তের মত কক্সবাজার একটি স্পর্শকাতর ও ঝুকি পূর্ণ এলাকা। সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। যারা রুবেলের উপর হামলা করেছেন তারা শুধু রুবেলের নয় দেশের শত্রু। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু সুজাউদ্দিন রুবেল নয়, সারাদেশে যত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন তার সুষ্ঠ তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনারও দাবি জানান সংবাদকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি জিএম আশরাফ, বাংলানিউজের জিসান আহম্মেদ রাব্বী, দৈনিক দিনকালের মিলন খান, ভোরের পাতার সেলিম রেজা, প্রতিদিনের কন্ঠের সোহাগ হোসেন, দৈনিক জাতীয় অর্থনীতির বাচ্চু হাওলাদার, দৈনিক ঢাকার ডাকের নজরুল ইসলাম, দি নিউজের মাসুদুর রহমান, দৈনিক বজ্র শক্তির কামাল হোসেন, বিশ্ব মানচিত্রের রাশেদুর রহমান রাসেল, আলোকিত সকালের কুরবান গাজী, দৈনিক কল্যানের আব্দুল জলিল, সাপ্তাহিক শার্শা বার্তার আজিজুর রহমান, দৈনিক খুলনা ট্রাইমসের জয়নাল আবেদিন বাবু, দৈনিক খুলনা অঞ্চলের শরিফুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন, একুশের সংবাদের জাকির হোসেন, দৈনিক বজ্র কলমের বাবুল আহম্মেদ, একুশের বার্তার মারুফ হোসেন, দৈনিব বাংলার দিনকালের ইব্রাহীম বিশ্বাস, কারেন্ট টাইম নিউজের নয়ন হালদার,দৈনিক নাগরীক বার্তার মফিজ উদ্দীন ছাড়াও বেনাপোলে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের সংবাদকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা