শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন কার্যক্রম

তালায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৮ জন কর্মকর্তা ২নং নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি ক্লাস্টারের ২৮টি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করে।

পরিদর্শন শেষে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন, শিক্ষক সংকট সমাধান, বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক