সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনার দাম আবার বেড়েছে

পরপর দুই দফা কমানোর পর আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন বাজার মূল্যে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোনার নতুন দাম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বাজারে কার্যকর থেকে হবে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১০ বার সোনার পুন:নির্ধারণ করা হল।
দাম বৃদ্ধির কারণ হিসেবে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে ডলার ও জ্বালানি তেলের দরপতনকে উল্লেখ করেছে সংগঠনটি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট সোনার দাম ৭০ হাজার ৮৫৮ টাকা, প্রতিভরি ১৮ ক্যারেটের দাম ৬২ হাজার ১১০ টাকা, সনাতন সোনার দাম ৫১ হাজার ৭৮৮ টাকা পড়বে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে রুপা।
এর আগে ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২১ আগস্ট থেকে দেশের বাজারে সোনার দাম কার্যকর করা হয়।
২২ ক্যারেট: ৭২ হাজার ২৫৮ টাকা
২১ ক্যারেট: ৬৯ হাজার ১০৯ টাকা
১৮ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকা
সনাতন: ৫০ হাজার ৩৮ টাকা
রুপা: ৯৩৩ টাকা
টানা ৪ দফা দাম বৃদ্ধির পর করোনায় অস্থির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ১৩ আগস্ট দেশের বাজারে চলতি বছর দ্বিতীয়বারের মতো কমানো হয় সোনার দাম। ১৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমে ভরিতে ৩ হাজার ৫শ’ টাকা।
২২ ক্যারেট: ৭৩ হাজার ৭১৬ টাকা
২১ ক্যারেট: ৭০ হাজার ৫৬৭ টাকা
১৮ ক্যারেট: ৬১ হাজার ৮১৯ টাকা
সনাতন: ৫১ হাজার ৪৯৭ টাকা
রুপা: ৯৩৩ টাকা
এর মাত্র এক সপ্তাহ আগে ৬ আগস্ট দুই সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ানো হয় এই ধাতুর দাম। ভরিতে বাড়ানো হয় ৪ হাজার ৫শ’ টাকা। এবারই দেশের বাজারে প্রথমবারের মতো সর্বোচ্চ দামের চূড়ায় ওঠে সোনা। অর্থাৎ এর আগে এতো দামে কখনও সোনা বেচাকেনা হয়নি।
২২ ক্যারেট: ৭৭ হাজার ২১৫ টাকা
২১ ক্যারেট: ৭৪ হাজার ৭০ টাকা
১৮ ক্যারেট: ৬৫ হাজার ৩২০ টাকা
সনাতন: ৫৫ হাজার টাকা
রুপা: ৯৩৩ টাকা।
২৪ জুলাই:
অস্থির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আবারও সোনার দাম বাড়ানো হয় দেশের বাজারে। প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়।
২২ ক্যারেট: ৭২ হাজার ৭৮৩ টাকা
২১ ক্যারেট: ৬৯ হাজার ৬৩৪ টাকা
১৮ ক্যারেট: ৬০ হাজার ৮৮৬ টাকা
সনাতন: ৫০ হাজার ৫৬৩ টাকা
রুপা: ৯৩৩ টাকা
২৩ জুন:
এক মাসের কম সময় ব্যবধানে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। এবার এক লাফে প্রতিভরি সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৭১৫ টাকা।
২২ ক্যারেট: ৬৯ হাজার ৮৬৭ টাকা
২১ ক্যারেট: ৬৬ হাজার ৭১৮ টাকা
১৮ ক্যারেট: ৫৭ হাজার ৯৭০ টাকা
সনাতন: ৪৭ হাজার ৬৪৭ টাকা
রুপা: ৯৩৩ টাকা
২৯ মে:
প্রায় আড়াই মাস পর দেশের বাজারে এক লাফে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৭৯১ টাকা বৃদ্ধি করে বাজুস। বাজুস থেকে বলা হয় করোনা মহামারিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই দামের এই বৃদ্ধি।
২২ ক্যারেট: ৬৪ হাজার ১৫২ টাকা
২১ ক্যারেট: ৬১ হাজার ৮১৯ টাকা
১৮ ক্যারেট: ৫৬ হাজার ৮০৩ টাকা
সনাতন: ৪৪ হাজার ৩১ টাকা
রুপা: ৯৩৩ টাকা
১৯ মার্চ:
টানা দুইবার বাড়ানোর পর চলতি বছর প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে সোনার দাম কমানো হয় ১৯ মার্চ। সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে।
২২ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকা
২১ ক্যারেট: ৫৮ হাজার ২৮ টাকা
১৮ ক্যারেট: ৫৩ হাজার ১২ টাকা
সনাতন: ৪০ হাজার ২৪১ টাকা
রুপা: ৯৩৩ টাকা
১৯ ফেব্রুয়ারি:
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে আরেক দফা বাড়ানো হয় সোনার দাম। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে বাজারে নতুন দাম কার্যকর করা হয়।
২২ ক্যারেট: ৬১ হাজার ৫২৭ টাকা
২১ ক্যারেট: ৫৯ হাজার ১৯৫ টাকা
১৮ ক্যারেট: ৫৪ হাজার ১৭৯ টাকা
সনাতন: ৪১ হাজার ৪০৭ টাকা
রুপা: ৯৩৩ টাকা
৫ জানুয়ারি:
চলতি বছরে দেশের বাজারে প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হয় ৫ জানুয়ারি। আগের দামের চেয়ে ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে এদিন বাজারে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।
২২ ক্যারেট: ৬০ হাজার ৩৬১ টাকা
২১ ক্যারেট: ৫৮ হাজার ২৮ টাকা
১৮ ক্যারেট: ৫৩ হাজার ১২ টাকা
সনাতন: ৪০ হাজার ২৪১ টাকা
রুপা: ৯৩৩ টাকা

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক