শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পথের উপর ঘর তৈরির প্রতিকার চেয়ে কালিগঞ্জে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

পথের উপর ঘর তৈরি করে ভ্যানচালকের গৃহবন্দী করে রাখার প্রতিকার চেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলার গড়াইমহল গ্রামের মোহর আলী গাজীর পুত্র অসহায় ভ্যান চালক মোঃ শাহিনুর ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ওই গ্রামের আশরাফ মোড়লের পুত্র আমার চাচাতো ভাই সহিদুল মোড়ল ও কেরামত মন্ডল এবং জামাইয়ের ভাই সহ অন্যান্য ব্যক্তিরা দলবদ্ধ হয়ে আমার পৈতৃক সম্পত্তি পথের উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করার ফলে যাতায়াতের পথ বন্ধ হয়। পরিবার-পরিজন নিয়ে বাড়ির মধ্যে গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছি।

শাহিনুর ইসলাম আরো বলেন, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ প্রশাসনকে জানিয়েও এর প্রতিকার পায়নি। আমার পরিবারের একমাত্র উপর্জন করা ব্যক্তি আমি ভ্যান চালিয়ে মা ভাই বোন এর মধ্যে তিনজন প্রতিবন্ধী বোন সহ ১০ জনের সংসার কষ্টের মধ্যে চালিয়ে আসছি।
বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করার ফলে দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তির পথ বন্ধ হয়ে থাকায় ইতিপূর্বে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পথের বিষয় নিয়ে উভয় পক্ষের সম্মতিতে আমার পথ নির্ধারিত থাকবে বলে সিদ্ধান্ত দেয়। সেখানে বাদী এবং বিবাদী উভয় লিখিতভাবে স্বাক্ষর করেন। পরবর্তীতে কেরামত মোড়ল ও সহিদুল মোড়ল গং জনপ্রতিনিধি নির্দেশ উপেক্ষা করে গায়ের জোরে পথের উপর ঘর নির্মাণ করেছে।
এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করলে থানা থেকে এস আই শিহাব ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় বিবাদীরা বাদী শাহিনুর ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট সহ খুন জখম করার হুমকি দেয়।

সেসময় থানার এসআই শিহাব উভয়পক্ষকে মঙ্গলবার ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। শাহিনুর ইসলাম সহ তার পরিবারের লোকজন যথাসময়ে উপস্থিত হলেও আইন অমান্যকারী সহিদুল মোড়ল ও কেরামত মোড়ল থানায় উপস্থিত হয়নি। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসহায় ভ্যানচালক শাহিনুর ইসলাম এর পথ বন্ধ করে তাদের ক্ষতিগ্রস্ত করে চলেছে।

এ বিষয়ে শাহিনুর ইসলাম ও তার পরিবার পৈত্রিক পথ উন্মুক্ত রাখার জন্য আইনগত সহায়তা ও প্রতিকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম এর পিতা মোহর আলী গাজী, তার মা জোহরা বেগম, প্রতিবন্ধী বোন হীরা খাতুন, মজিদা খাতুন, ভাগ্নে হাবিবুল সহ পরিবারের ১০ জন সদস্য।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন