বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোগী দেখতে গিয়ে যে দোয়া পড়বেন

সুস্থতা-অসুস্থতা মিলেই মানুষের জীবন। আমরা চাই সুস্থ থাকতে। সুস্থ থাকতে আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলি। তারপরও আমাদের মধ্যে অনেকেই কখনো না কখনো শারীরিক অসুখে আক্রান্ত হয়। ইসলামে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়া, দেখতে যাওয়া, সেবাশুশ্রূষা করার গুরুত্বারোপ করা হয়েছে।
হাদীস শরীফে রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত আলী (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকেলে পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে। (-সুনানে তিরমিজি: ৯৬৭)

রোগী দেখতে গিয়ে করণীয় হলো তার সুস্থতার জন্য দোয়া করা। হাদীসে রোগী দেখার অনেক দোয়া বর্ণিত হয়েছে। আসুন তন্মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দুটি দোয়া শিখে নেই।

প্রথম দোয়া

রোগীর কাছে গিয়ে সাত বার নিচের দু’য়াটি পড়বেন,

أسأل الله العظيم رب العرش العظيم أن

يشفيك.
উচ্চারণ:আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক’।

অর্থ: ‘আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি’

দোয়াটির ফজিলত

এই দোয়া ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে,

عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم:من عاد مريضاً لم يحضر أجله فقال عنده سبع مرارٍ: أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك، إلا عافاه الله من ذلك المرض.

أخرجه أبو داود ٣١٠٦، والترمذي ٢٠٨٣،والنسائي في عمل اليوم والليلة ١٠٤٨,
অর্থ: হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে: আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক’ আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (আবু দাউদ শরীফ ৩১০৬, তিরমজি শরীফ ২০৮৩, নাসায়ী শরীফ ১০৪৮)

দ্বিতীয় দোয়া

রোগী দেখে নিচের দোয়াটি পড়বেন। الحمد لله الذي عافاني مما ابتلاك به و فضلني على كثير من خلقه تفضيل.

উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদ্বীলা।’

অর্থ: ‘সকল প্রশংসা আল্লাহ তাআলার, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন।’

দোয়াটির ফজিলত

যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে এই দু’য়া পড়বে সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন। و عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه و سلم قال : ” من رأى مبتلى فقال : الحمد لله الذي عافاني مما ابتلاك به و فضلني على كثير من خلقه تفضيلا. لم يصيبه ذلك البلاء ” قال الترمذي حديث حسن- الترمذی ٣٤٣٢,

অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে, ‘ আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদিলা’, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না।’ (তিরমিজি, হাদিস : ৩৪৩২)

আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত বুঝে আমল করার তাওফিক দিক। আমিন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী