সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আত্মহুতি দেয়া বিউটির বাড়িতে এমপি মুস্তফা লুৎফুল্লাহ : মৃত্যুঞ্জয়ের শাস্তি দাবি

ফেসবুকে এডিট করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেধাবী মেয়ে বিউটি মন্ডল (১৬) ক্ষোভে, লজ্জায় বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহনন করে। এ ঘটনাটি প্রচার হবার পর থেকে গোটা উপজেলার সচেতন মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সর্বস্তরের মানুষ ঘটনার নেপথ্য নায়ক লম্পট মৃত্যুঞ্জয় রায়’র গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্ছার হয়ে উঠেছে।
যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিউটির আত্মহুতি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত দু’দিন ধরে ঘটনার তীব্র ঘৃনা প্রকাশ করেছেন সচেতন নাগরিক বৃন্দ।
বিউটির প্রতি ভালবাসা প্রকাশসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। এমনকি আর যেন এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অন্যদের সচেতনতা সৃষ্টিতে পরামর্শ দেয়া হচ্ছে।

বিউটি মন্ডলের অনাকাঙ্খিত মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ দুর্গম কলাগাছি গ্রামে যান। সেখানে বিউটির পিতা-মাতার সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সাথে তিনি অপরাধিকে শাস্তির আওতায় আনতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু সহ এলাকার শত শত শোকার্ত মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

একদিকে বিউটির চিতার আগুন, অন্যদিকে সংসদ সদস্যকে পেয়ে এলাকার মানুষ সেসময় শোকে কাতর হয়ে পড়েন।

উল্লেখ্য, উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়’র ছেলে লম্পট মত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী বিউটিকে উত্ত্যাক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে মেয়েটি রাজি না হওয়ায় ইন্টারনেট থেকে অন্য মেয়ের নগ্ন ছবি সংগ্রহ করে সেই ছবিটি এডিট করে তাতে বিউটি মন্ডলের মুখের ছবি জুড়ে দেয় মৃত্যুঞ্জয়। আর গত ১ সপ্তাহ আগে এডিট করা ছবিটি নীল নদী বিউটি নামের ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয় লম্পট মৃত্যুঞ্জয়।

এ বিষয়ে গত রোববার থানায় অভিযোগ দায়ের করে বিউটির পিতা নিতাই মন্ডল। কিন্তু পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন না করায় লজ্জায়, ক্ষোভে, অভিমানে বুধবার দুপুরে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিউটি মন্ডল।
বিষয়টি জানার পরপরই লম্পট মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

আত্মহত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় তালা থানায় মৃত্যুঞ্জয়’র বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা আইনে মামলা করে হতভাগ্য বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, আত্মহত্যার ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনার দায়ের মৃত্যুঞ্জয় এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করতে জোর অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, বুধবার রাতে বিউটির মরদেহ উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মর্গ থেকে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। একই দিন দুপুরে অভিমানী বিউটির শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান