শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার!

নতুন ভূমিকায় দেখা যেতে পারে পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারকে। বর্তমান প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে শোয়েব আখতারকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই।

মিসবাহ উল হককে নির্বাচকের পদ থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। শীর্ষ দুই পদে মিসবাহকে রাখার বিপক্ষে মত দেন দেশটির সাবেক তারকা থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা। এই সুযোগটাই নিতে চান শোয়েব আখতার।

বৃহস্পতিবার এ ব্যাপারে পিসিবি’র সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিলেন খোদ শোয়েব আখতার।

ইউটিউব শো ‘ক্রিকেট বাজে’ গতিতারকা জানান, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমার সাথে বোর্ডের কিছু কথা হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি।

মূলত মিসবাহকে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে শোয়েব আখতারের নাম।

তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর থেকে খুব আরামের জীবন যাপন করছি। তবে দেশের জন্য এই আরামের জীবন আমি ছাড়তে চাই। সুযোগ পেলে আমি অবশ্যই যেকোনো দায়িত্ব নিতে পিছপা হবো না।

তবে বোর্ডের সঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি শোয়েব আখতার।

পিন্ডি এক্সপ্রেস বলেন, কিছু আলোচনা হয়েছে। এই মুহূর্তে সব কথা বলা সম্ভব না। আমিও হ্যাঁ বলিনি, পিসিবিও হ্যাঁ বলেনি। তবে কথা চলছে আমাদের।

তবে প্রধান নির্বাচক হলে কিভাবে দল সাজাবেন তার একটা রূপরেখা এখনই দাঁড় করিয়ে ফেলেছেন এই তারকা পেসার।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন