শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি কোনো আম্পায়ার নেই বিশ্বকাপে

বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মঞ্চে আম্পায়ারিং করে বেশ নাম কুড়িয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচেও ছিলেন দুর্দান্ত। যার ফলে এশিয়া কাপের মঞ্চে দুই দলের মধ্যকার দুই সাক্ষাতেই দায়িত্ব ছিল মুকুলের উপর। কেবল ভারত-পাকিস্তান ম্যাচ নয়, ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে এশিয়া কাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশি এই আম্পায়ারকে।

সেই সময় তিনি জানিয়েছেন, লক্ষ্য এবার আরও বড়। তবে সেই স্বপ্ন সহসাই পূর্ণ হচ্ছে না বাংলাদেশি এই আম্পায়ারের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুকুল কেন সুযোগ পায়নি কোনো বাংলাদেশের আম্পায়ারই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। সেখানে নেই কেনো বাংলাদেশির নাম।

ম্যাচ রেফারি হিসেবে এবারের আসরে দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন ও রঞ্জন মাদুগালে। এদিকে পুরো আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ১৬ জন।

তারা হলেন আলিম দার, কুমার ধর্মসেনা, আহসান রাজা, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, মারাইস এরাসমাস, পল রেইফেল, পল উইলসন, মাইকেল গফ, নিতিন মেনন, আদ্রিয়ান হোল্ডস্টক, ক্রিস্টোফার ব্রাউন, রিচার্ড কেটেলবার্গ, রডনি টাকার, ল্যাংটন রুজেরে এবং রিচার্ড লিংওর্থ।

এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর কোয়ালিফায়ার রাউন্ডের মধ্য দিয়ে। তবে মূল পর্ব শুরু হবে আগামী ২২ অক্টোবর। বাংলাদেশ খেলবে সরাসরি মূল পর্বে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন