মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা যুব মহিলালীগ’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্টিত

বাংলাদেশ যুব মহিলালীগ শার্শা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন-২০২২ অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টার সময় উপজেলা কলেজ প্রাঙ্গনে শার্শা উপজেলা শাখার যুব মহিলা লীগের আহবায়ক শিরিনা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিলিফুন নাহার লিলির সঞ্চালনায় এ ত্রি-বার্ষিক সন্মেলন-২০২২ অনুষ্টিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সম্মেলন শুরু করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলার যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা ৷

এসময় আরও উপস্থিত শার্শা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলার যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (দ্বায়িত্বপ্রাপ্ত যশোর জেলা) শারমিন সুলতানা শর্মি , শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার।

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি অনুষ্ঠানের উদ্ভোধক নাজমা আকতার বলেন, “শেখ হাসিনার সুযোগ্য নেত্বত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যুব-মহিলা লীগ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেত্বত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার এখন সময় বাংলাদেশের মাথা উচুঁ করে দাড়াবার৷” আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তাদের কমিটি গঠন করা হবে। বিএনপি অন্যায় ভাবে সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসতে চায়। তাদের এই আশা পূরণ হবে না। বিএনপির নেতারা শুধু মিথ্যাচার করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে যুব মহিলা লীগকে ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আশা করি এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্বে শার্শাতে যুব মহিলা লীগ আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। তাদেরকেই কমিটির নেতৃত্বে রাখতে হবে যারা আগামী দিনে বিএনপির হটকারীকে রুখে দিতে পারবে। আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে তাদেরকে প্রতিহত করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী হাতকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি আন্দোলনের ভয় দেখায়। কিন্তু আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নাই। শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে ও মানুষের জন্য যে কাজ করেছে তা মানুষ এত সহজে ভুলে যাবে না। তাদেরকে সাথে নিয়ে মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের কাজই হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।

অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা যুব মহিলা লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি