মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক রাখার দায়ে হোমিও চিকিৎসকসহ ২ জনের সাজা

যশোরের মণিরামপুরে ভ্রাম্যামাণ আদালত মাদক রাখার অপরাধে হোমিও চিকিৎসকসহ দুইজনকে জরিমানাসহ সাজা দিয়েছেন।

জানাগেছে- রফিকুল ইসলাম (৪৩) নামের এক হোমিও চিকিৎসককে এলকোহল রাখার অভিযোগে ১ মাসের সাজা ও এক হাজার টাকা এবং গাঁজা রাখার অপরাধে শাওন (১৯) নামের এক কিশোরকে এক মাসের সাজা ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ও সন্ধ্যায় মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ দণ্ড দেন। রফিকুল ইসলাম জালালপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ১০ বছর ধরে স্থানীয় বাজারে হোমিও চিকিৎসের কাজ করছেন। আর কিশোর শাওন উপজেলার দূর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পৃথক এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক নিরঞ্জন অধিকারী ও উপপরিদর্শক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
আলী হাসান বলেন- রফিকুল ইসলাম হোমিও চিকিৎসক না হয়েও মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন। তাঁর কাছে ১০ বোতল রেকটিফাইড স্প্রিট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসিল্যাণ্ড বলেন- এছাড়া গাঁজা সেবন ও রাখার অভিযোগে মণিরামপুর প্রাণি সম্পদ দপ্তরের পাশে অভিযান চালিয়ে শাওন নামে এক কিশোরকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। তাঁর কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন