শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে স্বপ্লমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি গরীব মানুষ, বিক্রি চালু রাখার দাবি

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ও মশ্বিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি পেয়ে খুব খুশি সাধারণ গরীব মানুষ।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ জানিয়েছেন- ঝাঁপা ইউনিয়নে ১ হাজার ২৪৯ এবং মশ্বিমনগর ইউনিয়নে ১ হাজার ৪০৩ পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়। চলতি বছরের মার্চ মাস থেকে যশোরের মণিরামপুর উপজেলা ব্যাপী ৪০৫ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বর্তমান বাজারে একটি প্যাকেজের এসব পণ্যের মূল্য প্রায় ৭০০ টাকা।

বর্তমান বাজারে আকাশ ছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণ গরীব মানুষ চাহিদা মতো কিনতে পারছে জিনিসপত্র। ঠিক এসময় স্বপ্লমূল্যে এসব নিত্য পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের গরীব মানুষ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদে স্বপ্লমূল্যের টিসিবির এসব পণ্য নিতে আসা কার্ডধারী কয়েকজন মহিলা জানান- ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি সহ অন্যান্য পণ্য বিক্রি চালু রাখার দাবি জানান। কার্ডধারীরা বলেন- আমরা কমদামে তেল, ডাল ও চিনি কিনতে পেরে খুব খুশি। সরকারের এই মহতি উদ্যোগ চালু থাকলে অন্তত গরীব মানুষ কিছু স্বস্তি পাবে।

ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মনোয়ারা বেগম এ প্রতিনিধিকে জানান- তার পরিবারে চারজন সদস্য। আমি কমদামে এসব জিনিসপত্র কিনতে পেরে খুব খুশি। আমার খুব উপকার হচ্ছে।

মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন- মশ্বিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এসব পণ্য কিনতে পেরে মানুষ খুব উপকৃত হচ্ছেন। সরকারের এই উদ্যোগকে আমি স্বাগতম জানায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন। সরকারের এই সহতি উদ্যোগ চালু রাখা প্রয়োজন।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু বলেন- ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি ৪০৫ টাকায় কিনতে পারছেন। বাজারমূল্য থেকে প্রায় ২৫০ টাকা কম। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা