বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“চালক-মালিক-যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই” এ স্লোগানের মধ্য দিয়ে কালিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পীর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটালে দায়ী যেই হোক শাস্তি পেতেই হবে। কেউ ছাড় পাবে না। দীর্ঘ ২২ বছরের আন্দোলনের ফসল হিসেবে সরকার যেমন সড়কের নিরপত্তা রক্ষায় সচেষ্ট, তেমনি চালক এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে। অন্যান্য দেশে ৫শ’ দুর্ঘটনা হলে মারা যায় ৫শ’ মানুষ। কিন্তু বাংলাদেশে ৫শ’ দুর্ঘটনা হলে মারা যায় প্রায় ৫ হাজার মানুষ। এর কারণ সড়ক দুর্ঘটনা এবং এর পরবর্তী পর্যায়ে দক্ষ ব্যবস্থাপনার অভাব। সঠিক ব্যবস্থাপনা থাকলে দুর্ঘটনায় মৃত্যুর হারও অনেক কম হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সুধী ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন