বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে এগিয়ে কে এই ঋষি সুনাক?

ব্রিটেনের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ঋষি সুনাক। তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ। ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঋষি সুনাক।

এই ঋষিকে হারিয়েই সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রাস। তখন প্রতিযোগিতামূলক বক্তৃতায় করপোরেট কমানোর ঘোষণা দিয়ে সবার মন জয় করেছিলেন লিজ ট্রাস। কিন্তু ঋষি বলেছিলেন এটা সম্ভব নয়। এটা করা হলে ব্রিটেনের অর্থনীতি আরও টালমাটাল অবস্থায় পড়বে। হয়েছেও তাই। অবশেষে এর জেরে পদত্যাগ করতেই বাধ্য হন লিজ ট্রাস।

এরপর আবারও প্রধানমন্ত্রী পদে দৌড়ে এগিয়ে আছেন ঋষি সুনাক।

রবিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রী পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলে ঋষির পথ আরও সমৃণ হয়। এখন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কেবল দলীয় নেত্রী পেনি মরড্যান্ট। তার সমর্থন ঋষির চেয়ে অনেক কম।

ব্রিটেনের সংসদে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মোট আসন ৩৫৭টি। এর মধ্যে ১৫৫ জনই প্রকাশ্যে ঋষিকে সমর্থন জানিয়েছেন। আর পেন মরড্যান্টকে সমর্থন দিয়েছেন মাত্র ২৫ জন। বরিস জনসনকে সমর্থন দিয়েছিলেন ৫৪। যেহেতু জনসন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, সেক্ষেত্রে তার সমর্থকরা এই দুই প্রার্থীর যেকোনও একজন সমর্থন দিতে পারবেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ্যে কাউকে সমর্থন জানাননি।

কে এই ঋষি সুনাক?

ঋষি সুনাক হচ্ছেন ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস- এর প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাই। তিনি নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন।

ঋষি সুনাকের বয়স ৪২ বছর। ২০২০ সালে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনই তাকে ‘চ্যান্সেলর অব এক্সচেকার’ তথা অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন। তার ডাকনাম ‘ডিশি’।

করোনা মহামারীর সময় ব্যবসায়ী ও কর্মীদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে তিনি দারুণ জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। যদিও স্ত্রীর কর-সংক্রান্ত এক ঝামেলার জেরে ঋষি একদা কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। তবে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি ও টালমাটাল রাজনৈতিক অবস্থায় এখন সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই ঋষিই। সূত্র: আউটলুক ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান