শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাল বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর ব্রিসবেনের গাব্বায় জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ দল এরিমধ্যে ব্রিসবেন পৌঁছেছে। সে সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে এক রানের ব্যবধানে জয়ী জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন অনুশীলন না করে বিশ্রাম নিয়েছেন সাকিব-লিটন।

টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, আগের ম্যাচে হারার পরও ক্রিকেটাররা বেশ চাঙ্গা রয়েছে। তিনি বলেন, বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এখন দ্বিতীয় জয় দরকার। যা তাদের পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে।

শনিবার গাব্বায় ম্যাচের আগে অনুশীলনের দিনে ১৫ ক্রিকেটারের ১৩ জনকে দেখা গেছে। শুধু সোহান আর রাব্বি নেটে। শ্রীরাম, সিডন্স, খালেদ মাহমুদরা ব্যস্ত ছিলেন ওদের নিয়েই। দুজনই অফফর্মে, ফিনিশিং রোলে জিম্বাবুয়ের বিপক্ষে ওদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে নিঃসন্দেহে।

এই ম্যাচেও বড় স্কোরের বিকল্প নেই। তাই ১৬০-১৭০’র মত রান করতে হলে রাব্বি-সোহানদের সংগে টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার বৃত্তও ভাঙ্গতে হবে।

প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টিতে বাংলাদেশ খেলার প্রতিটি বিভাগেই খারাপ পারফরমেন্সে ১০৪ রানের ব্যবধানে পরাজিত হয়। সেই বড় পরাজয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।

শ্রীধরন বলেন, সেদিন যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা ভাবছেন না। তিনি মনে করেন, বড় ব্যবধানে হার বা জিতের পরের দিন তা চলে যায়। আবার জেগে উঠতে হয়, যাত্রা করতে হয় ও খেলতে হয়। তাই আমাদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি।

আসরের পূর্বে বাংলাদেশের প্রধান চিন্তার মধ্যে একটি ছিল ওপেনিং ব্যাটিং। তবে শ্রীধরন বলেন, যে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার এখন পর্যন্ত যা করছেন তাতে তিনি খুশি। এবং তা নিয়ে তিনি কোনো উদ্বেগের কারণ দেখছেন না।

তিনি বলেন, আমরা একটি দল তৈরি করছি ও ছেলেদের আত্মবিশ্বাস তৈরি করছি, তারা জানে বিশ্ব ক্রিকেটে তারা কোথায় দাঁড়িয়েছে এবং তারা কোথায় যেতে চায়। আমরা ইতোমধ্যে একটি ভালো দলের ভিতে আছি। আমরা যদি আরও কিছু দক্ষতা যোগ করতে পারি, আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য খুব ভালো টি-টোয়েন্টি দল গড়ে তুলতে পারব।

গাব্বায় বিশ্বকাপের প্রথম ম্যাচ। সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার , জনপ্রিয় ধারাভাষ্যকার টিম ডিরেক্টর ইয়ান বিশপকে পেয়ে খালেদ মাহমুদ সুজন হয়তো উইকেট নিয়ে একটা ধারনা নিয়ে রেখেছেন। টস জেতা দল অবশ্য এমন উইকেটে চোখ বুঝে ব্যাটিংটাই নিতে চাইবে।

ব্রিসবেন পৌছে সাকিবরা ভেন্যু দেখে গেছে একদিন আগে। ঘুরে ফিরে যা দেখছে তাই আপাতত সম্বল। কারণ এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা নেই কারোর। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে একটা কন্ডিশনিং ক্যাম্প অবশ্য হয়েছিলো ব্রিসবেনে। সাকিব, সৌম্য আর তাসকিন ওই দলে।

অন্যদিকে, জিম্বাবুয়ের স্বপ্নের পরিধি এখন অনেক বড়। বিশ্বকাপ বাছাই, প্রথম রাউন্ড হয়ে এখন সুপার টুয়েলভেও দারুণ ফর্মে আছে তারা। এ জয়ের পর জিম্বাবুয়ের জন্য বেশ ভালোভাবে টিকে আছে তাদের সেমিতে যাবার সম্ভাবনা।

বাংলাদেশকে হারাতে পারলে সেই পথ আরও পরিষ্কার হবে তাদের জন্য। এই কাজটাই করতে চায় তারা, রোববার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের ভাবনা তেমনই।

তিনি বলেছেন, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার। এ জন্য আমাদের বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, নেদারল্যান্ডসকেও হারাতে হবে। এরপর আমরা আমাদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হব। অন্য ম্যাচগুলোর ফলের উপর কিছুটা নির্ভর করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন