সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে জরিমানা

সাতক্ষীরার তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা প্রদানের আদেশ দেয়া হয়।

বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারী করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামের মৃতঃ রবিউল খানের ছেলে আল আমিন খানের (১৫) সাথে চলতি বছরের জুলাই মাসে গোপনে বিয়ে হয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শাহিন সরদারের মেয়ের (১১) সাথে। ঐ কিশোরী শেয়ার বাংলাশে নামের একটি এনজিও’র সুবিধাভোগি।

এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের বুধবার সকালো তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী প্রশান্ত কুমার বিশ্বাস মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা, মুচেলকা গ্রহণ এবং উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা