শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরার তালায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ তালা এর আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর তালা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) প্রশান্ত কুমার বিশ্বাস। উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ও আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমিতি (আইডিও) নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপী।

এসময় বক্তব্য রাখেন, দুগ্ধ উৎপাদনে জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত দিবস চন্দ্র ঘোষ, রবিউল ইসলাম, উত্তম সেন বাবুলাল, নাজমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলোয়াত করেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মৌঃ তাওহিদুর রহমান ও গীতা পাঠ করেন খলিলনগর ইউপি সদস্য প্রকাশ দালাল।

সভা শেষে সফল সমবায় সমিতির মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের