Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে সরকারি গাছ কাটায় থানায় মামলা

নড়াইলের লোহাগড়ায় অবৈধভাবে সরকারী গাছ কাটার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন দুটি কাটা গাছ উদ্ধার করেছে। কর্তনকৃত গাছগুলির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ হায়দার আলী বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যায়, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত জালাল উদ্দিন খানের ছেলে মোঃ মনিরুজ্জামান খান (৫২) ও মোঃ ফিরোজ খান (৪৫)বিস্তারিত পড়ুন
সময় আসবে একদিন বিএনপিও বঙ্গবন্ধুকে স্বীকার করবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনৈতিক ও চিন্তার দৈন্যতার কারণেই বঙ্গবন্ধুকে স্বীকার করতে বিএনপি ব্যর্থ এবং তারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল। কিন্তু একদিন সময় আসবে বিএনপিও বঙ্গবন্ধুকে স্বীকার করবে।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু পুরো জাতির। উপমহাদেশ এবং সমগ্র বিশ্বেরবিস্তারিত পড়ুন
এবারের দুর্গাপূজায় শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ নিষেধ

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুর্গাপূজায় মণ্ডপে সমবেত সবার স্বাস্থ্যবিধি নিশ্চিতে গাইডলাইন প্রণয়ন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গত ১২ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব ডা. মো. শিব্বির আহমদ ওসমানী স্বাক্ষরিত এক চিঠিতে গাইডলাইন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে- ১. মন্দির প্রাঙ্গণে নারী-পুরুষের প্রবেশ এবং বের হওয়ার পথ পৃথক ও নির্দিষ্ট থাকতে হবে। ২. পূজামণ্ডপে আগত ব্যক্তিবর্গ নির্দিষ্ট দূরত্ব (কমপক্ষেবিস্তারিত পড়ুন
পাঠ্যপুস্তকে ‘বড় পরিবর্তন’ আসছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে ‘বড় পরিবর্তন’ আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সবাইকে শিক্ষার আওতায় আনার লক্ষ্য ‘পূরণ হওয়ায়’ সরকার এখন মানের দিকে নজর দিচ্ছে। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (ইরাব) এর ‘বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড’ বিতরণ ও অভিষেক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “আমাদের পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তবতার যোগসূত্র নেই। যার কারণে বড় বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তবে তা কাজে আসছে না।বিস্তারিত পড়ুন
স্কাউটসের প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডে মনোনীত কলারোয়ার তিন শিক্ষার্থী

স্কাউটসের প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের দুই শিক্ষার্থী মোঃ আমানুল্লাহ আমান এবং মোঃ জাহিদুর রহমান জিসান এবং উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিএসএইচ সিংগা হাইস্কুলের শিক্ষার্থী অমিত হাসান তৃপ্তি। পাইলট হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদ্বয় দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি স্কাউটেও মেধার সাক্ষর রেখেছেন। কলারোয়া থেকে এ বছর দুইজন এবং পাইলট হাইস্কুল থেকে ৪র্থ ব্যাচ হিসেবে তারা এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগের সেক্রেটারির নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন

কলারোয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতৃত্বাধীন অংশটি। বুধবার দুপুরে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় উপজেলা মোড়ে। পরে কলারোয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘কলারোয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে’ ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সম মোরশেদ আলীর নৌকা প্রতীকের বিরুদ্ধে উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ায় দুই চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও এক হোটেল মালিককে ৫শ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা কলারোয়া বাজারের চাউলপট্টি মোড় এলাকায় ও বেলা ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন পৃথক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, চাউলপট্টি মোড় এলাকায় অবস্থিত মুকুল বাণিজ্য ভান্ডার, চাউল ব্যবসায়ী সাহেব আলীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে জরুরী বিভাগ এবং ৫০০ শয্যার চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা বলেন, জরুরী বিভাগ চালুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি পেশ এবং রক্তদান কর্মসূচী পালন করেও এই দাবি পূর্নতা লাভ করেনি। অভিযোগ করে তারা বলেন, কর্তৃপক্ষের আশ্বাস এবং ভয়ভীতিতে এসব আন্দোলন স্থগিত হয়ে যায়। লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বশেষ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আ.লীগ সভাপতির মতবিনিময়

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্বরে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। মতবিনিয়ময়কালে মুজিবর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে দেবহাটা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠিত

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেশবপুর উপজেলা শাথার দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা বুধবার দিনব্যাপী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মধুসূদন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতিবিস্তারিত পড়ুন

