রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর (২০২০) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত “ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে” এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ। একই সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে মাইনাস ১০ দশমিক ৩ শতাংশ (-১০.৩), পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক ৪ শতাংশ (-০.৪), শ্রীলংকার মাইনাস ৪ দশমিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জজকোর্টের পিপি’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. আব্দুল লতিফের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বুধবার সকাল ১০টায় জজকোর্টের সামনে শহীদ মিনারের পাদদেশে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত পিপি এড. আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপিবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দূর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীন নারীদের কৌশল প্রদর্শনী

কালিগঞ্জে গ্রামীন নারী দিবস উপলক্ষে দূর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীন নারীদের কৌশল প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সোহরাওয়ার্দী পার্ক চত্ত্বরে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ এবং ব্রেথ ফর দ্যা ওয়ার্ল্ড’র সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নয়া কমিটির অভিষেক

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির আয়োজনে মন্টু সাহেবের সেটে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা’র সভাপতিত্বে পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

১৪ অক্টোবর: যবিপ্রবি ল্যাবে ১২ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ অক্টোবর বুধবার সকালে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের, মাগুরার ১২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজিটিভ এবং ৫৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্তবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়া ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৯নং ধানদিয়া ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদবিস্তারিত পড়ুন

যশোর যুবলীগ নেতার রত্নগর্ভা মায়ের মৃত্যুতে শাহীন চাকলাদার এমপি’র শোক

যশোর জেলা যুবলীগ সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর মাতা জবেদা বেগম সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জাবেদা বেগমের এর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি ও বিশিষ্ট সমাজসেবক যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতিবিস্তারিত পড়ুন

আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে আশাশুনির এক ব্যক্তির সংবাদ সম্মেলন

প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানীর অভিযোগ মিথ্যে প্রমানিত হওয়ার পর আদালতে মামলা দায়ের করেছেন এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা রুবিয়া। তিনি আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জহুরুল খাঁ এর মেয়ে। আদালতে রুবিয়ার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মামা রমজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আশাশুনির কাপসন্ডা গ্রামের ওজিয়ার মোড়লের ছেলে মোঃ আল-আমিন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আশাশুনির খাজরায় বোমাবাজি, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিল্পীকে নগদ অর্থ প্রদান করলেন ভোরের পাতার হেদায়েত হোসেন রাজ

সাতক্ষীরার মানুষের জন্য আজীবন কাজ করে যাবে ভোরের পাতা গ্রুপ। প্রতিশ্রুতি অনুযায়ি সাতক্ষীরা প্রেসক্লাবে একটি ফ্রিজ ও একজন শিল্পী কে নগদ অর্থ প্রদান করলেন সাতক্ষীরা কৃতি সন্তান জাতীয় দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ একথা বলেন। তিনি বলেন, রাজধানীতে সাতক্ষীরার মানুষের সব ধরনের সহযোগিতা করার জন্য তার পরিবার সর্বদা প্রস্তুত রয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লারে ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র পক্ষে ভোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই মিঠু এখন এই মিঠু! অসুস্থতায় করুণ দশা

চেনাই যায় না। সাতক্ষীরার সেই মিঠু এখন এই মিঠু! অসুস্থতায় তার করুণ দশা। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এক সময়ের দাপুটে নেতা শেখ মারুফ হাসান মিঠু জেলা স্বেচ্ছাসেবকলীগের চলমান কমিটির সভাপতি। তিনি এখন ধুকে ধুকে মৃত্যুর পথযাত্রী। স্ট্রোক করে শরীরের ডান পাশ প্যারালাইজ হয়ে গেছেন তার। এতে করে দিন দিন শুকিয়ে যাচ্ছেন তিনি। সাবেক এই নেতার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। মঙ্গলবার চিকিৎসার জন্য একটি সহায়তার চেকও তুলেবিস্তারিত পড়ুন