Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরের রাজগঞ্জে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে রাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে, ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তাঁর সহধর্মিনী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য ও পুত্র সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এতেবিস্তারিত পড়ুন
নড়াইলে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে কারাদন্ড

মাদক সেবনের দায়ে নড়াইলের কালিয়ায় তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এ কারাদন্ডাদেশ প্রদান করেছেন। দন্ড প্রাপ্তদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে দেবদুন আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা বশার শিকদারের ছেলে সবুজ শিকদার (৩০), চর মধুপুর গ্রামের লিটুবিস্তারিত পড়ুন
আবারও স্টেশনে ভিক্ষা করছেন সেই রানু মণ্ডল!

কণ্ঠ আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হয়েছিলেন রানু মণ্ডল নামের এক ভিক্ষুক। যিনিভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে খেয়ে-না খেয়ে দিনাতিপাত করতেন। কিন্তু একদিনহঠাৎ করেই ট্রেনে ঘুরে ঘুরে ভিক্ষা করার ভাগ্য বদলে যায় রানুর। হাইওয়াই জাহাজে উড়ে গেলেন গেলেন মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে। প্লে ব্যাক করলেন বলিউডের ছবিতে। তার নাম ছড়িয়ে পড়েভারতের সবখানে। তাকে নিয়ে মেতেছিল বাংলাদেশের নেটিজেনরাও। আর সেই সেলিব্রেটি দাম্ভিকতা দেখানোর ফলস্বরূপআগের অবস্থানে ফিরে এলেন। নদিয়ার বোগোপাড়ার বাসিন্দা রানুকে আবারবিস্তারিত পড়ুন
নড়াইলে হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন: আসামী গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই)। পিবিআইএর যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আরিফুর রহমান ফারাজীর পিবিআই সোমবার রাত সাড়ে দশটার সময় লোহাগড়া উপজেলার উলা গ্রামের বাদশা শেখের ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪)কে জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকারবিস্তারিত পড়ুন
স্কুল-কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়

করোনা মহামারির ছুটিতে সব শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আসা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে। গত সেপ্টেম্বরে মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষকদের আসতে বাধ্য করে আসছিলো প্রতিষ্ঠানগুলো। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধ্য করায় শিক্ষক সমাজের মধ্যেবিস্তারিত পড়ুন
জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুল (সা.) এর রওজা

জিয়ারতকারীদের জন্যে আগামী ১৮ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে মদিনায় হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে। খবর আল আরাবিয়ার। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওমরাহ হজের দ্বিতীয় ধাপ। মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এদিন মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামেবিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দিয়ে বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

সরকার, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুশিয়ারি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে- দেশ ও বিদেশবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ওই গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে। এর আগে স্কুল ছাত্রীর পিতা সোমবার রাতে কালিগঞ্জ থানায় মাহাফিজুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গাছের ডালে ঝুলানো সদ্যজাত শিশুটির দত্তক পেলেন শিক্ষক দম্পতি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাছের ডালে ঝুলিয়ে রাখা সদ্যজাত শিশু ‘মহারাজ’ এর দত্তক পেলেন এক শিক্ষক দম্পতি। সোমবার সাতক্ষীরা শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক রায়ে এই নির্দেশ প্রদান করেন। আদালত শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেওয়ার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সংক্রান্ত এটি চিঠিও পৌছেছে দত্তক গ্রহীতা তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিতলা পূজা মন্ডপ সংস্কার ও নির্মিত পূজা মন্দির উদ্বোধন

কলারোয়া পৌর সদরের হরিতলা পূজা মন্ডপ সংস্কার ও নির্মিত পূজা মন্দির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেন। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকার অর্থায়নে নির্মিত হরিতলা পূজা মন্দিরের বরাদ্দকৃত অর্থের খোঁজখবর নেন। এছাড়া আসান্ন শারদীয় দূর্গা পূজার প্রস্তুতির সকল বিষয় নিয়ে আলোচনা করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দিপবিস্তারিত পড়ুন

