Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২০ সেপ্টেম্বর, ২০২০
করোনা মোকাবেলায় জনকল্যানমূলক কার্যক্রমে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোরবিস্তারিত পড়ুন
শীতের আগেই অধিকাংশ মানুষের অ্যান্টিবডি হবে

বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, করোনায় আক্রান্ত কেউ জানুক আর না জানুক, বাংলাদেশে আগামী শীতের আগেই বেশির ভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি চলে আসবে। ফলে কমে যাবে করোনা ভাইরাস সংক্রমণের হার। তিনি আরও বলেন, এখন আমাদের দেশে সেকেন্ড ওয়েব চলছে। নতুন করে ছড়ানোর শঙ্কা কম। তিনি বলেন, শীতের আগেই করোনা সংক্রমণের হার অনেকাংশে কমে যাবে। আমাদের দেশে লকডাউন তেমন কাজ করেনি। তাই করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে গেছে। এখন ভাইরাসওবিস্তারিত পড়ুন
দৈনিক পত্রদুতের সাংবাদিকের মায়ের মৃত্যুতে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের শোক

সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার সহকারী সম্পাদক ও আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সাখাওয়াতউল্যার গর্ভধারিনী মা ফাতেমা খাতুন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আহবায়ক সেলিম হোসেন, সদস্য সচিব শেখ রেজাউল ইসলাম বাবলু, যুগ্ন আহবায়ক আবু রায়হান, শেখ মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম, রফিকুল আলম, সোহরাব হোসেন, আরিফুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, জাহাঙ্গীর সরদার, লিটু, হেলালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ধর্ষন মামলার আসামীর নেতৃত্বে মামলা তুলে নিতে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ষিত নিজেই এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আমাকে জোরপূর্বক ধর্ষন করে সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকার কাজী বাবুর ছেলে লম্পট মোস্তাফিজুর রহমান জনি। এঘটনায় আমি নিজে বাদি হয়ে সাতক্ষীরা নারী ও শশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়েরবিস্তারিত পড়ুন
এমপি রবি’র সাথে সৌজন্য সাক্ষাতে সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নয়া সেক্রেটারি

সততা, যোগ্যতা ও মানুষের দোয়া এবং ভালবাসা থাকলেই অসম্ভবকে ও সম্ভব করা যায় তা প্রমাণ করে দেখিয়েছে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু। সে যেমন একজন ভাল ব্যবসায়ী তেমনি একজন সাদা মনের মানুষ। বিভিন্ন সময়ে সে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়। যে মানুষ অসহায়কে সেবা দেয় সে নিঃসন্দেহে একজন মহৎ মানুষ। ভাল মানুষকে মহান আল্লাহ তায়ালা ইহকালবিস্তারিত পড়ুন
সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এদিকেবিস্তারিত পড়ুন
ইত্তেফাকের স্টাফ রিপোর্টার কলারোয়ার সাইদুরের দাদী আর নেই

দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদুর রহমানের দাদী আসমানি বিবি (৮৫) আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত মাহতাব সরদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই পুত্র কলারোয়া উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার ও মোসলেম সরদার এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর ও বাদ মাগরিববিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়ায় এক রত্নগর্ভা মায়ের মৃত্যু

কলারোয়ার গয়ড়ায় এক রত্নগর্ভা মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে রত্নগর্ভা মা আলহাজ মোছা. সালেহা খাতুন (৬৭) শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সাতক্ষীরায় ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গয়ড়ায় নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমা সালেহা খাতুন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আনোয়ার হোসেনের স্ত্রী। তার বড় পুত্র সাতক্ষীরা সদর হাসপাতালেরবিস্তারিত পড়ুন
শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলেট সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, স্থানীয় মেম্বার এর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরানসহ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
ভোমরা স্থলবন্দর দিয়ে ৩১ ট্রাকে প্রায় ৮শ’ টন পেঁয়াজ প্রবেশ ।। পঁচেছে প্রায় অর্ধেক

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে থাকা পেয়াজের ট্রাক শনিবার দুপুর পৌনে একটার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৩১ টি ট্রাক ভোমরায় প্রবেশ করেছে। প্রতি ট্রাকে ২৫ টনের মত পেঁয়াজ রয়েছে। সেই হিসেবে শনিবার প্রায় ৭শ’ ৭৫ টন পেয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, এলসি করা ট্রাকের সবগুলো ট্রাক প্রবেশ করার সম্ভাবনা কম।বিস্তারিত পড়ুন

